---Advertisement---

Primary TET CDP Practice Set – 02 | প্রাইমারি প্র্যাকটিস সেট

By Siksakul

Updated on:

---Advertisement---

প্রাথমিক টেট (Primary TET) পরীক্ষার জন্য শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান / Child Development and Pedagogy (CDP) অন্যান্য বিষয়গুলোর মতোই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং নীচে Child Development and Pedagogy (CDP) / শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান থেকে একটি প্রাক্টিস সেট (CDP Practice Set) দেওয়া হলো যা আপনাদের আগত প্রাইমারি টেট, সি.টেট, আপার প্রাইমারি পরীক্ষার প্রস্তুতে অনেকটাই সাহায্য করবে। সুপ্রিয় ছাত্র-ছাত্রী আপনারা আজকের Child Development and Pedagogy/ CDP Practice Set (শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান প্র্যাকটিস সেট) থেকে  কতোগুলো প্রশ্ন-উওর পারলেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী Child Development and Pedagogy (CDP) Practice Set সাজাতে সুবিধা হবে।

প্রাইমারি টেট শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান প্র্যাকটিস সেট

প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতির জন্য শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান বা Child Development and Pedagogy (CDP) থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উওর নীচে দেওয়া হলো, যা আপনাদের Upcoming Primary TET পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে।

Primary TET CDP Practice Set – 02

1. প্রতিটি স্কুলে কাউন্সেলার থাকা উচিত— 

(A) ছাত্রদের আবেগজণিত সমস্যা সমাধানের জন্য
(B) ছাত্রদের সমস্যার ক্ষেত্রগুলি চিহ্নিতকরণের জন্য
(C) দুষ্টু ছাত্রদের সামলাতে শিক্ষকদের সাহায্য করার জন্য
(D) স্কুল পরিচালনায় স্কুল কর্তৃপক্ষকে সাহায্য করার জন্য

ANSWER
(A) ছাত্রদের আবেগজণিত সমস্যা সমাধানের জন্য

 

2. স্কুলে একজন শিক্ষকের কেমন পোশাক পরা উচিত— 

(A) উজ্জ্বল বর্ণের
(B) জমকালো 
(C) সাধারণ
(D) আধুনিক

ANSWER
(C) সাধারণ

 

3. ভূগোলের ক্লাসে শিক্ষাদানের ক্ষেত্রে নীচের কোটি সবচেয়ে সহায়ক উপাদান? 

(A) মানচিত্র 
(B) গ্লোব 
(C) মাটির মডেল 
(D) প্রোজেক্টর

ANSWER
(A) মানচিত্র 

 

4. অঙ্কে দুর্বল একজন মেধাবী ছাত্রকে শিক্ষক হিসাবে কীভাবে সাহায্য করতে পারেন? 

(A) তার জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করে 
(B) তাকে আলাদা করে অঙ্ক শিখিয়ে 
(C) তার জন্য প্রাইভেট টিউটরের ব্যবস্থা করে দিয়ে
(D) তার বাড়িতে তাকে পড়াতে গিয়ে

ANSWER
(B) তাকে আলাদা করে অঙ্ক শিখিয়ে 

 

5. ক্লাসে ছাত্রদের মনঃসংযোগ বাড়াতে নীচের কোন্ পদ্ধতিটি অবলম্বণ করবেন? 

(A) ছাত্রদের বাড়িতে ধ্যান অভ্যাস করতে বলবেন
(B) ক্লাসে খানিক্ষণ ছাত্রদের চুপ থাকতে বলবেন
(C) ক্লাসে গান শোনাবেন বা গল্প বলবেন
(D) ছাত্রদের জন্য কড়া শাস্তির ব্যবস্থা করবেন

ANSWER
(B) ক্লাসে খানিক্ষণ ছাত্রদের চুপ থাকতে বলবেন

 

6. একজন ছাত্রের পরীক্ষার খাতায় ভুল নম্বর দিয়ে ফেললে কী করবেন? 

(A) ভুলটি দ্রুত সংশোধন করবেন এবং ছাত্রের কাছে ক্ষমা চাইবেন 
(B) ভুলটি সংশোধন করবেন না 
(C) প্রধান শিক্ষককে খাতাটি পাঠাবেন 
(D) ছাত্রকেই বলবেন ভুলটি সংশোধন করে নিতে

ANSWER
(A) ভুলটি দ্রুত সংশোধন করবেন এবং ছাত্রের কাছে ক্ষমা চাইবেন 

 

7. একজন আদর্শ শিক্ষক — 

(A) অবশ্যই সত্যবাদী হবেন 
(B) অবশ্যই সৎ হবেন 
(C) পরিস্থিতি অনুযায়ী সৎ হবেন 
(D) পরিস্থিতি অনুযায়ী সত্যবাদী হবেন

ANSWER
(B) অবশ্যই সৎ হবেন 

 

৪. বয়ঃসন্ধির ছাত্রদের আবেগজনিত সমস্যা সমাধানে –

(A) শিক্ষকের উদ্যোগ নেওয়া উচিত 
(B) শিক্ষকের উদ্যোগ নেওয়া উচিত নয়
(C) অভিভাবকদের সঙ্গে শিক্ষকের আলোচনা করা উচিত 
(D) ছাত্রদের কাউন্সেলরের কাছে পাঠানো উচিত

ANSWER
(D) ছাত্রদের কাউন্সেলরের কাছে পাঠানো উচিত

 

9. ছাত্রদের খেলাধুলার প্রয়োজনীয়তা বোঝাতে শিক্ষক মহাশয় কি করবেন ?

(A) খেলাধুলোর প্রয়োজনীয়তা নিয়ে ক্লাসে বক্তৃতা দেবেন
(B) খ্যাতনামা খেলোয়াড়দের স্কুলে আনবেন
(C) ক্লাসে খেলার আলোচনা করবেন 
(D) নিজেই খেলাধুলোয় অংশ নেবেন  এবং এর প্রয়োজনীয়তা নিয়ে বক্তৃতা দেবেন

ANSWER
(D) নিজেই খেলাধুলোয় অংশ নেবেন  এবং এর প্রয়োজনীয়তা নিয়ে বক্তৃতা দেবেন

 

10. ‘একজন ভালো ছাত্রকে’ শিক্ষক নীচের কোনটি করবেন ?

(A) নিজের মতো বেড়ে উঠতে দেবেন 
(B) কড়া শাসনে রাখবেন 
(C) যত্ন নেবেন ও স্বাধীনতা দেবেন 
(D) সবসময় প্রশংসা করবেন

ANSWER
(C) যত্ন নেবেন ও স্বাধীনতা দেবেন 

 

11. ‘জ্ঞান অর্জন’ একটি কি ধরনের প্ৰক্ৰিয়া ?

(A) অবধাররগত
(B) ধারাবাহিক 
(C) নিয়মানুগ  
(D) বিশৃঙ্খল

ANSWER
(B) ধারাবাহিক 

 

12. পিয়াঁজের মতে বিকাশের প্রক্রিয়ায় প্রতিটি শিশু কয়টি স্তর অতিক্রম করে ?

(A) 2 টি স্তর
(B) 4 টি স্তর
(C) 6 টি স্তর
(D) 8 টি স্তর

ANSWER
(B) 4 টি স্তর

 

13. বিমূর্ত ভাবনা নীচের কোন্ স্তরের বৈশিষ্ট্য ? 

(A) সেমি-মোটর স্টেজ 
(B) ফর্ম্যাল অপারেশনাল স্টেজ 
(C) কংক্রিট অপারেশনাল স্টেজ 
(D) প্রি-অপারেশনাল স্টেজ

ANSWER
(B) ফর্ম্যাল অপারেশনাল স্টেজ 

 

14. শিশুর বৃদ্ধি ও বিকাশ –

(A) নির্দিষ্ট ধারাবাহিকতা অনুযায়ী হয়
(B) বিশৃঙ্খলভাবে হয় 
(C) সকলের ক্ষেত্রে একেকরকমভাবে হয় 
(D) কোনো পদ্ধতি অনুযায়ী হয় না

ANSWER
(A) নির্দিষ্ট ধারাবাহিকতা অনুযায়ী হয়

 

15. ছেলেদের তুলনায় মেয়েদের দ্রুততর বৃদ্ধি পরিলক্ষিত হয় কোন স্তরে ?

(A) পরবর্তী বয়ঃসন্ধিতে
(B) প্রাথমিক বয়ঃসন্ধিতে
(C) পরবর্তী শৈশবে  
(D) প্রাথমিক শৈশবে

ANSWER
(B) প্রাথমিক বয়ঃসন্ধিতে

 

16. বংশানুক্রম নিয়ন্ত্রিত হয় নীচের কোনটি দ্বারা ?

(A) জিন দ্বারা 
(B) পরিবেশ দ্বারা 
(C) রক্তের গ্রুপ দ্বারা 
(D) এন্ডোক্রিন গ্রন্থি দ্বারা 

ANSWER
(A) জিন দ্বারা 

 

17. নৈতিকতা ও মূল্যবোধ গড়ে ওঠে একটি শিশুর বিকাশের কোন পর্যায়ে ?

(A) কৈশোর 
(B) শৈশব 
(C) পরবর্তী শৈশব 
(D) বয়ঃসন্ধি 

ANSWER
(D) বয়ঃসন্ধি 

 

18. শিশুর স্বাস্থ্য বলতে কি বোঝায় ?

(A) তার দৈহিক ও মানসিক অবস্থা 
(B) তার দৈহিক অবস্থা 
(C) তার দৈহিক, মানসিক ও আবেগজনিত অবস্থা 
(D) তার দৈহিক, মানসিক ও সামাজিক অবস্থা

ANSWER
(A) তার দৈহিক ও মানসিক অবস্থা 

 

19. কোন্ বয়সে শারীরিক বিকাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ ?

(A) প্রথম যৌবনে
(B) কৈশোরে
(C) শৈশবে 
(D) বাল্যকালে

ANSWER
(C) শৈশবে 

 

20. শৈশব বলা হয় কোন বয়সকে ?

(A) 6 থেকে 12 বছর বয়সকে 
(B) 10 থেকে 13 বছর বয়সকে 
(C) 12 থেকে 18 বছর বয়সকে 
(D) 0 থেকে 6 বছর বয়সকে 

ANSWER
(D) 0 থেকে 6 বছর বয়সকে 

 

21. বার্থ পিরিয়ড কোন্ সময়কে বলা হয় ?

(A) জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত 
(B) জন্ম থেকে 5 বছর বয়স পর্যন্ত 
(C) জন্ম থেকে 4 বছর বয়স পর্যন্ত 
(D) জন্ম থেকে 3 বছর বয়স পর্যন্ত 

ANSWER
(D) জন্ম থেকে 3 বছর বয়স পর্যন্ত 

 

22. শিশুর বৃদ্ধি বলতে কি বোঝায় ? 

(A) ফল সম্পর্কিত পরিবর্তন 
(B) পরিমাপ সম্পর্কিত পরিবর্তন 
(C) (A) ও (B) উভয়ই 
(D) এগুলি কোনোটিই নয়

ANSWER
(C) (A) ও (B) উভয়ই 

 

23. ব্যক্তিত্ব বলতে বোঝানো কি হয় ?

(A) ব্যাক্তির আচরণ
(B) ব্যক্তির সামাজিক বিকাশ
(C) ব্যক্তির বৈশিষ্ট্য
(D) ব্যক্তির মনোবৃত্তি

ANSWER
(C) ব্যক্তির বৈশিষ্ট্য

 

24. ক্লাসে যথার্থ শিক্ষাদানের ক্ষেত্রে প্রয়োজনীয় নীচের কোনটি ?

(A) উপযুক্ত পরিবেশ 
(B) ছাত্রদের আগ্রহ 
(C) শিক্ষিত শিক্ষক
(D) সবকটি 

ANSWER
(D) সবকটি 

 

25. গেস্ট্যাল্ট থিওরি অনুযায়ী –

(A) শিক্ষাগ্রহণের উদ্দেশ্য বুঝতে পারলেই শিক্ষাগ্রহণ সম্পূর্ণ হয় 
(B) একটি বিষয়ের শিক্ষা অন্য বিষয়ে জানতে সাহায্য করে
(C) ছাত্রদের শারীরিক বিকাশ তাদের মানসিক দক্ষতা বৃদ্ধি করে 
(D) সব বিষয় পড়াসম্পূর্ণ হলেই জ্ঞানার্জন সম্পন্ন হয়

ANSWER
(C) ছাত্রদের শারীরিক বিকাশ তাদের মানসিক দক্ষতা বৃদ্ধি করে 

 

26. ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে পদ্ধতিগত ধারাবাহিকতা কেমন হওয়া উচিত ?

(A) বলা → শোনা → পড়া → লেখা 
(B) শোনা → বলা → পড়া → লেখা 
(C) শোনা → বলা → লেখা → পড়া 
(D) লেখা → পড়া → শোনা → বলা

ANSWER
(B) শোনা → বলা → পড়া → লেখা (L-S-R-W)

 

27. কোন্ সময় থেকে শিশুরা অভ্যাস তৈরি করতে শুরু করে ?

(A) শৈশব থেকে 
(B) জন্ম থেকে 
(C) যে-কোনো সময় থেকেই 
(D) গর্ভাবস্থা থেকে

ANSWER
(B) জন্ম থেকে 

 

28. কমবয়সি শিশুদের মধ্যে নীচের কোন্ আচরণটি পরিলক্ষিত হয় ? 

(A) সবসময় খেলতে থাকা 
(B) সবসময় পড়তে থাকা 
(C) পরিচিত জনদের নকল করা
(D) দুষ্টুমি করা

ANSWER
(C) পরিচিত জনদের নকল করা

 

29. কমবয়সি সৃজনশীল ছাত্ররা সাধারণত কেমন হয়ে থাকে ?

(A) বুদ্ধিমান হয় 
(B) দুষ্টু হয় 
(C) অমায়িক হয়
(D) দুরন্ত হয়

ANSWER
(A) বুদ্ধিমান হয়

 

30. শিশুদের শিক্ষাগ্রহণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র নীচের কোনটি ?

(A) স্কুল
(B) বাড়ি
(C) সমাজ 
(D) খেলার মাঠ

ANSWER
(B) বাড়ি

 

---Advertisement---

Related Post

🧠 Child Development and Pedagogy MCQ Set 25 l Primary TET CDP Practice Set 25 l শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা প্রশ্নোত্তর

Child Development and Pedagogy MCQ Set 25: শিক্ষার মূল ভিত্তি হল শিশুদের সঠিক মানসিক ও সামাজিক বিকাশ। শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব এমন দুটি ক্ষেত্র যা এই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ...

D.El.Ed Child Study Exam Preparation: Complete Set of Important Short Questions (2-Mark Based) l D.El.Ed. 2024-26 শিশু অধ্যয়ন: গুরুত্বপূর্ণ ২ নম্বর প্রশ্নোত্তর

D.El.Ed Child Study Exam Preparation: প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকপ্রার্থী যারা D.El.Ed 2024-26 কোর্সে ভর্তি হয়েছেন, তাদের জন্য শিশু অধ্যয়ন (Child Study) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি ...

D.El.Ed Child Studies MCQ Part 01 | 100+ Important 1st Year Questions for Exam Preparation

Preparing for D.El.Ed 1st Year can be easier if you have the right study material. That’s why we bring you a complete guide on D.El.Ed Child Studies MCQ ...

TET CTET Preparation in Bengali l Part-2 CC-03 Suggestive Q&A | প্রাথমিক ও উচ্চ প্রাথমিক TET প্রশ্নোত্তর

TET CTET Preparation in Bengali: বাংলায় TET ও CTET পরীক্ষার প্রস্তুতি এখন আরও সহজ! 🎯 যারা প্রাথমিক TET প্রশ্নোত্তর, উচ্চ প্রাথমিক TET প্রস্তুতি, কিংবা WBTET প্রশ্নোত্তর বাংলা খুঁজছেন, ...

2 thoughts on “Primary TET CDP Practice Set – 02 | প্রাইমারি প্র্যাকটিস সেট”

Leave a Comment