---Advertisement---

Post Office Group C Recruitment 2024 l মাধ্যমিক পাশেই ভারতীয় ডাক বিভাগে গ্রুপ সি-তে চাকরির সুযোগ

By Siksakul

Published on:

---Advertisement---

Post Office Group C Recruitment 2024: বেকার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ! ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সম্প্রতি ভারতীয় ডাক বিভাগে আধুনিক এ টি এম পরিষেবা চালু হওয়ার ফলে পোস্ট অফিসের কাজের চাপ আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। এই বাড়তি কাজ সামলাতে নতুন কর্মী নিয়োগ করা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। তাই ডাক বিভাগের পক্ষ থেকে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগের জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

যেকোনো ভারতীয় নাগরিক, যিনি চাকরির সন্ধানে রয়েছেন, এই পদগুলিতে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ, বিশেষ করে যারা ভারতীয় ডাক বিভাগের অধীনে কাজ করতে আগ্রহী। যদি আপনি যোগ্য হয়ে থাকেন এবং এই নিয়োগে আবেদন করতে চান, তবে আবেদন প্রক্রিয়া শুরু করতে দেরি করবেন না।

নীচে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন শূন্যপদের নাম, যোগ্যতার মানদণ্ড, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি এবং আবেদনের শেষ তারিখ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

চাকরির সুযোগের এই দারুণ খবরটি মিস করবেন না!

মাধ্যমিক পাশে ভারতীয় ডাক বিভাগে গ্ৰুপ সি কর্মী নিয়োগ করা হচ্ছে | Post Office Group C Recruitment 2024

আবেদন প্রক্রিয়া:-

চাকরি প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে প্রথমে এই নিয়োগের আবেদন পত্র ডাউনলোড করতে হবে। তারপর সাদা A4 সাইজ পেপারে তার প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর সেই আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য বসিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে। পূরণ করা আবেদন পত্রের সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স যুক্ত করতে হবে। এরপর নির্ধারিত আবেদন মূল্য সহ এই পূরণ করা আবেদন পত্র ও যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি নির্ধারিত সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।

নির্বাচন পদ্ধতি:-

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে একটি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই লিখিত পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে স্কিল টেস্টের জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি চূড়ান্ত মেধা তালিকা তৈরি করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের হাতে নিয়োগ পত্র তুলে দিয়ে তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদন মূল্যের পরিমাণ:-

ডাক বিভাগের অধীনে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা করে আবেদন মূল্য জমা দিতে হবে। তবে SC, ST ও PWD ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্যের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ তাদেরকে কোনো রকম আবেদন মূল্য জমা দিতে হবে না।

শূন্যপদের নাম:-

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ভারতীয় ডাক বিভাগের অধীনে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। যে পদটিতে নিয়োগ করা হবে সেই পদটির নাম হল স্টাফ কার ড্রাইভার।

নির্ধারিত বয়সসীমা:-

সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সীমা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম মাফিক বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতনের পরিমাণ:-

স্টাফ কার ড্রাইভার পদে নিযুক্ত কর্মীদের শুরুতে প্রতি মাসে সর্বনিম্ন ১৯,৯০০ টাকা থেকে সর্বোচ্চ ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। পরবর্তী কালে এই বেতনের পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হবে।

শিক্ষাগত যোগ্যতা:-

ডাক বিভাগের পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। সেইসঙ্গে চাকরিপ্রার্থীর হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ:-

ডাক বিভাগের পক্ষ থেকে প্রকাশিত সংশ্লিষ্ট শূন্যপদ পূরনের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ১৯ শে নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে। এই প্রক্রিয়া চলবে আগামী ১৯ শে ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। আপনারা যারা এখনো পর্যন্ত আবেদন করেননি তারা এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন নয়তো সময়সীমা পেরিয়ে যাওয়ার পর প্রেরন করা আবেদন পত্র জমা নেওয়া হবে না।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-

আবেদন করতে আগ্রহী চাকরিপ্রার্থীদের পূরণ করা আবেদন পত্র নিম্নলিখিত ঠিকানাতে পাঠাতে হবে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা হল-

The Office of the Chief Postmaster general, Haryana Circle, Ambala.

OFFICIAL NOTICE: ডাউনলোড

---Advertisement---

Related Post

Most Important Books and Writers GK for All Competitive Exams l পুস্তক ও লেখক ইতিহাস GK: SSC, RRB, WBCS Special

প্রতিযোগিতামূলক পরীক্ষায় Most Important Books and Writers GK একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। SSC, RRB, WBCS, Banking, Railway Group D, NTPC সহ প্রায় সব সরকারি পরীক্ষাতেই নিয়মিতভাবে books and ...

Madhyamik Bengali Question Paper 2018 | বিগত বছরের মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০১৮ l Madhyamik Bengali 2018 Previous Year Question Paper

মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে Previous Year Question Paper অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই লেখায় আমরা তুলে ধরেছি Madhyamik Bengali Question Paper 2018 | মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০১৮, যা ...

WB Madhyamik Bengali Question Paper 2019 with Answer | মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০১৯ l Madhyamik Bengali 2019 Previous Year Question Paper

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য WB Madhyamik Bengali Question Paper 2019 একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টাডি রিসোর্স। এই ব্লগে আমরা একসাথে তুলে ধরেছি Madhyamik Bengali Question Paper 2019 with Answer, যাতে ...

🔰 TOP 100 COMPUTER GK l সেরা ১০০ কম্পিউটার জিকে (কম্পিউটার জিকে)

প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন–উত্তর TOP 100 COMPUTER GK: বর্তমান প্রতিযোগিতামূলক পরীক্ষায় কম্পিউটার জিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। SSC, RRB, Railway Group D, NTPC, Banking, WBCS, Police সহ ...

Leave a Comment