---Advertisement---

WB SLST History 2025: ষোড়শ মহাজনপদ MCQ প্রশ্নোত্তর | Mahajanapada MCQ for SLST History Suggestion

By Siksakul

Updated on:

---Advertisement---

ষোড়শ মহাজনপদ MCQ প্রশ্নোত্তর: WB SLST ইতিহাস ২০২৫ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন! এখানে আমরা তুলে ধরছি ষোড়শ মহাজনপদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (MCQ) যা বৈদিক যুগ ও প্রাচীন ভারতের ইতিহাস অংশ থেকে এসএলএসটি পরীক্ষায় বারবার এসেছে। বিশেষ করে মগধ, কোশল, কাশী, চেদি প্রভৃতি মহাজনপদ নিয়ে অনেক প্রশ্ন আসার সম্ভাবনা থাকে।

এই ব্লগে আপনি পাবেন —

  • WB SLST Mahajanapada প্রশ্নোত্তর
  • SLST ইতিহাস সাজেশন ২০২৫
  • বৈদিক যুগের MCQ বাংলা ভাষায়
  • মগধ মহাজনপদ সম্পর্কিত প্রশ্ন
  • SLST ইতিহাস PDF সাজেশন ডাউনলোডের লিঙ্ক
  • Ancient Indian History MCQ Bengali Format-এ

এছাড়াও যারা WB SLST History পরীক্ষার জন্য Notes খুঁজছেন, তাদের জন্য আলাদা করে SLST Mahajanapada Notes Bengali-তে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলি Madhyamik ও উচ্চমাধ্যমিক স্তরেও উপযোগী। তাই দেরি না করে আজই শুরু করুন আপনার প্রস্তুতি এবং সাফল্যের দিকে এগিয়ে যান!

ষোড়শ মহাজনপদ MCQ প্রশ্নোত্তর l SLST Mahajanapada Notes Bengali

মহাজনপদের নামবর্তমান অবস্থানরাজধানী
মগধদক্ষিণ বিহারগিরিব্রজ (রাজগৃহ), পরে পাটলিপুত্র
অঙ্গপূর্ব বিহারচম্পা (বর্তমান ভাগলপুর)
কাশীবরুণা ও অসি নদীর মাঝখানেবারাণসী
কোশলঅযোধ্যা অঞ্চলশ্রাবস্তী (উত্তর), কুশাবতী (দক্ষিণ)
বৃজিউত্তর বিহারবৈশালী (বর্তমান বসার)
মল্লগোরক্ষপুর জেলা, উত্তরপ্রদেশপাওয়াপুরী / পাবাপুরী
চেদিযমুনা ও নর্মদার মাঝখানেসুক্তিমতী / সোতথীবতী
বৎসএলাহাবাদ (প্রয়াগরাজ) অঞ্চলকৌশাম্বী (বর্তমান কোসম গ্রাম)
কুরুথানেশ্বর, দিল্লি, মিরাটইন্দ্ৰপ্ৰস্থ
পাঞ্চালবেরিলি, বদায়ুন, ফারুকাবাদঅহিচ্ছত্র (উত্তর), কাম্পিল্য (দক্ষিণ)
মৎসজয়পুর অঞ্চলবিরাটনগর (বর্তমান বৈরাট)
শূরসেনমথুরামথুরানগরী
অস্মকগোদাবরী উপত্যকাপোতলা / পোতলি, মতান্তরে গোবর্ধন (নান্দেড়, মহারাষ্ট্র)
অবন্তীমালবউজ্জয়িনী, মাহিম্মতী (নর্মদা নদীর তীরে)
গান্ধারপেশোয়ার ও রাওয়ালপিন্ডি জেলাতক্ষশিলা
কম্বোজদক্ষিণ-পশ্চিম কাশ্মীর ও কাদিরিস্তানরাজপুর

ষোড়শ মহাজনপদ MCQ প্রশ্নোত্তর l ষোড়শ মহাজনপদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

1. ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে ১৫ টি অবস্থিত ছিল –
(A) উত্তর ভারত-এ
(B) দক্ষিণ ভারতে
(C) পূর্ব ভারতে
(D) পশ্চিম ভারতে
উত্তর: ✅ (A) উত্তর ভারতে।

2. ষোড়শ মহাজনপদগুলির মধ্যে অস্মক-এর অবস্থান ছিল –
(A) উত্তর ভারতে
(B) দক্ষিণ ভারতে
(C) পূর্ব ভারতে
(D) পশ্চিম ভারতে
উত্তর: ✅ (B) দক্ষিণ ভারতে

3. ষোড়শ মহাজনপদগুলির মধ্যে শেষপর্যন্ত শক্তিশালী হয়ে ওঠে –
(A) কোশল
(B) অবন্তী
(C) বৎস
(D) মগধ
উত্তর: ✅ (D) মগধ

4. পাঞ্চাল মহাজনপদের রাজধানী ছিল –
(A) অহিচ্ছত্র
(B) কাম্পিল্য
(C) হস্তিনাপুর
(D) (A+B) উভয়ই
উত্তর: ✅ (D) (A+B) উভয়ই

5. বিহারের পাটনা ও গয়া জেলায় অবস্থিত ছিল –
(A) কাশী
(B) কোশল
(C) মগধ
(D) অঙ্গ
উত্তর: ✅ (C) মগধ

6. কোন মহাজনপদকে কেন্দ্র করে রাষ্ট্রীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?
(A) চেদি
(B) বৎস
(C) মগধ
(D) কম্বোজ
উত্তর: ✅ (C) মগধ

৭. মগধে পর্যায়ক্রমিকভাবে রাজত্ব করেনি –

(A) হর্ষঙ্কবংশ
(B) শিশু নাগবংশ
(C) নন্দ বংশ
(D) গুপ্তবংশ।
উত্তর: (D) গুপ্তবংশ

৮. হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠিত হয় ––খ্রিস্টপূর্বাব্দে।

(A) ৫৪৫
(B) ৫৪০
(C) ৫৫০
(D) ৫৫৫।
উত্তর: (A) ৫৪৫

৯. মগধ রাজ্য প্রতিষ্ঠা করেন –

(A) বিম্বিসার
(B) বিন্দুসার
(C) অজাতশত্রু
(D) অশোক
উত্তর: (A) বিম্বিসার

১০. বিম্বিসার ছিলেন মগধের প্রথম ঐতিহাসিক –

(A) সম্রাট
(B) রাজা
(C) বাদশা
(D) রাজাধিরাজ।
উত্তর: (B) রাজা

১১. গৌতম বুদ্ধ-এর সমসাময়িক ছিলেন –

(A) ধননন্দ
(B) বিম্বিসার
(C) অজাতশত্রু
(D) শিশুনাগ।
উত্তর: (B) বিম্বিসার

১২. বিম্বিসারের সময় মগধের রাজধানী ছিল –

(A) রাজগৃহ
(B) পাটলিপুত্র
(C) পুরুষপুর
(D) কর্ণসুবর্ণ।
উত্তর: (A) রাজগৃহ

১৩. অঙ্গরাজ্যের ব্রহ্মদত্তকে প্রথম পরাজিত করেন –

(A) বিম্বিসার
(B) অজাতশত্রু
(C) কালাশোক
(D) উদয়ন।
উত্তর: (A) বিম্বিসার

১৪. বসসাকর ছিলেন অজাতশত্রুর –

(A) মন্ত্রী
(B) সচিব
(C) সেনাপতি
(D) শত্রু।
উত্তর: (A) মন্ত্রী

১৫. অজাতশত্রু কোন রাজ্য দখল করেননি?

(A) কাশী
(B) অবন্তী
(C) বৎস
(D) কোশল।
উত্তর: (A) কাশী

১৬. পাটলিপুত্রে প্রথম রাজধানী স্থাপন করেন –

(A) অজাতশত্রু
(B) উদয়িন
(C) শিশুনাগ
(D) অনিরুদ্ধ।
উত্তর: (B) উদয়িন

১৭. হর্ষঙ্ক বংশের শেষ রাজা ছিলেন –

(A) অজাতশত্রু
(B) উদয়ভদ্র
(C) অনিরুদ্ধ
(D) নাগদাস।
উত্তর: (D) নাগদাস

১৮. নাগদাসকে হত্যা করেন –

(A) অজাতশত্রু
(B) উদয়িন
(C) মুন্ড
(D) শিশুনাগ।
উত্তর: (D) শিশুনাগ

১৯. কালাশোক বা কাকবর্ণ ছিলেন শিশুনাগ বংশের –

(A) শেষ রাজা
(B) শ্রেষ্ঠ রাজা
(C) প্রথম রাজা
(D) প্রতিষ্ঠাতা।
উত্তর: (A) শেষ রাজা

২০. কালাশোক বা কাকবর্ণকে হত্যা করেন –

(A) মহাপদ্মনন্দ
(B) ধননন্দ
(C) অজাতশত্রু
(D) আলেকজান্ডার।
উত্তর: (A) মহাপদ্মনন্দ

২১. ‘দ্বিতীয় পরশুরাম’ উপাধি গ্রহণ করেন –
(A) মহাপদ্মনন্দ
(B) ধননন্দ
(C) চন্দ্রগুপ্ত মৌর্য
(D) আলেকজান্ডার।
উত্তর: (A) মহাপদ্মনন্দ

২২. আলেকজান্ডারের ভারত আক্রমণকালে মগধের রাজা ছিলেন –
(A) মহাপদ্মনন্দ
(B) ধননন্দ
(C) চন্দ্রগুপ্ত মৌর্য
(D) পুরু।
উত্তর: (B) ধননন্দ

২৩. ধননন্দকে অ্যাগ্রামেস বলতো –
(A) চিনারা
(B) পারসিকরা
(C) গ্রিকরা
(D) রোমানরা।
উত্তর: (C) গ্রিকরা

২৪. ধননন্দকে হত্যা করেন –
(A) চন্দ্রগুপ্ত মৌর্য
(B) আলেকজান্ডার
(C) বিন্দুসার
(D) অশোক।
উত্তর: (A) চন্দ্রগুপ্ত মৌর্য

২৫. আলেকজান্ডার ভারত আক্রমণ করেন –
(A) 323 খ্রিস্টপূর্বাব্দে
(B) 325 খ্রিস্টপূর্বাব্দে
(C) 327 খ্রিস্টপূর্বাব্দে
(D) 330 খ্রিস্টপূর্বাব্দে।
উত্তর: (C) 327 খ্রিস্টপূর্বাব্দে

২৬. কোন ভারতীয় রাজা প্রথম আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন –
(A) চন্দ্রগুপ্ত মৌর্য
(B) তক্ষশীলার রাজা অম্ভি
(C) পুরু
(D) সেলুকাস।
উত্তর: (B) তক্ষশীলার রাজা অম্ভি

২৭. অজাতশত্রু প্রতিষ্ঠিত নগর হল –
(A) অযোধ্যা
(B) বিদিশা
(C) পাটলিপুত্র
(D) বারাণসী।
উত্তর: (C) পাটলিপুত্র

২৮. দিল্লির প্রাচীন নাম –
(A) ইন্দ্রপ্রস্থ
(B) হস্তিনাপুর
(C) অযোধ্যা
(D) উজ্জয়িনী।
উত্তর: (A) ইন্দ্রপ্রস্থ

২৯. অঙ্গ রাজ্যের রাজধানী ছিল –
(A) মথুরা
(B) চম্পা
(C) হস্তিনাপুর
(D) অযোধ্যা।
উত্তর: (B) চম্পা

৩০. কোন মহাজনপদ সুতি কাপড়/এবং একটি ঘোড়ার বাজারের জন্য বিখ্যাত?
(A) অঙ্গ
(B) মগধ
(C) কোশল
(D) কাশী।
উত্তর: (D) কাশী

৩১. সমকালীন সাহিত্যে কোন মহাজনপদ ‘গঙ্গাসাগর’ বলে চিহ্নিত।
(A) বৃজি
(B) অবন্তী
(C) শূরসেন
(D) অস্মক।
উত্তর: (A) বৃজি

32. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলান-

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
(a) মৎস্য(i) বৈশালী
(b) বৎস(ii) ইন্দ্রপ্রস্থ
(c) বৃজি(iii) বিরাটনগর
(d) কুরু(iv) কৌশাম্বী

স্তম্ভ

(a)(b)(c)(d)
(A)(i)(ii) (iv)(iii)
(B)(ii)(iii)(ii) (iv)
(C)(iii) (iv)(i)(ii)
(D) (iv)(i)(iii)(i)

স্তম্ভ

ঊত্তর:- (C) (iii), (iv), (i), (ii)

---Advertisement---

Related Post

Indian Navy Agniveer (SSR) Recruitment 2027 – Qualification, Age Limit, Salary, Selection Procedure and Application Process l ইন্ডিয়ান নেভিতে অগ্নিবীর (SSR) নিয়োগ ২০২৭ – যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন পদ্ধতি ও আবেদন প্রক্রিয়া

ভারতের প্রতিরক্ষা বাহিনীতে কাজ করার স্বপ্ন অনেক তরুণ-তরুণীরই থাকে। সেই স্বপ্ন পূরণের একটি বড় সুযোগ হলো Indian Navy-এর অধীনে প্রকাশিত Indian Navy Agniveer SSR Recruitment 2027। সম্প্রতি প্রকাশিত ...

General Science GK in Bengali for Competitive Exams l Top 50 সাধারণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

বর্তমানে SSC, Railway, RRB NTPC, WBCS, PSC, Banking সহ প্রায় সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় general science GK in Bengali থেকে অনেক প্রশ্ন আসে। তাই পরীক্ষায় সফল হতে হলে general ...

Top 40 General Science GK Questions and Answers in Bengali | পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Top 40 General Science GK Questions and Answers in Bengali: বর্তমানে SSC, Railway, RRB NTPC, WBCS, PSC সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করতে হলে general science GK ...

Most Important Static GK for SSC, RRB, WBCS and Railway Exams 2026 | প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য

Most Important Static GK for SSC, RRB, WBCS and Railway Exams 2026: বর্তমানে SSC, Railway, WBCS, PSC, Banking সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় General Knowledge (GK) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ...

Leave a Comment