---Advertisement---

Exclusive! WBP Constable Practice Set 52 | WBP Constable Practice Set in Bengali 2025 l পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ৫২

By Siksakul

Updated on:

WBP Constable Practice Set 52
---Advertisement---

WBP Constable Practice Set 52: পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিলেবাস ভিত্তিক (WBP Constable Practice Set) পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট প্রকাশ করা হল আজকের প্রতিবেদনে।

WBP Constable Practice Set in Bengali 2025: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৫ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার্থীদের জন্য Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2025 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

WBP Constable Practice Set 52 l Police Constable Suggestive Practice Set

WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।

WBP Constable Practice Set in Bengali

WBP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে ১০০ টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও ১০০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

  1. বিশ্বের সবচেয়ে বেশি মানুষ কোন ভাষায় কথা বলে?
    (a) ইংরাজি (b) ম্যান্ডারিন (c) স্প্যানিশ (d) হিন্দি
  2. পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি?
    (a) গঙ্গাসাগর (b) পৌষমেলা (c) রাসের মেলা (d) বিধাননগর হস্তশিল্প মেলা
  3. ব্রিগভি-লি কেন বিখ্যাত?
    (a) প্রথম জলপথে বিশ্বপরিভ্রমণকারী (b) আমেরিকার প্রথম রাষ্ট্রপতি (c) ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী (d) রাষ্ট্রসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল
  4. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
    (a) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক (b) লর্ড মাউন্টব্যাটেন (c) লর্ড ক্যানিং (d) চক্রবর্তী রাজা গোপালাচারী
  5. সিন্ধু সভ্যতার চানদারো শহর কে আবিষ্কার করেছিলেন?
    (a) এস. আর. রাও (b) এম. জি. মজুমদার (c) এ. ঘোষ (d) ওয়াই-ডি-শর্মা
  6. ঋকবেদে মোট কতটি স্তোত্র বা মন্ত্র আছে?
    (a) 1049 (b) 1028 (c) 1130 (d) 5978
  7. কোন রাজবংশের প্রতীক ছিল ‘বাঘ’?
    (a) বাতাপীর চালুক্য (b) চের (c) পান্ড্য (d) চোল
  8. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
    (a) লর্ড মাউন্টব্যাটেন (b) লর্ড ওয়াভেল (c) লর্ড মিন্টো (d) ড. রাজেন্দ্র প্রসাদ
  9. নিম্নলিখিত কোনটির নির্মাতা ছিলেন জাহাঙ্গীর?
    (a) শালিমার বাগ (b) লালকেল্লা (c) পাঁচমহল (d) বুলন্দ দরওয়াজা
  10. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটি কোনটি?
    (a) নেপাল (b) ভুটান (c) থাইল্যান্ড (d) মালদ্বীপ
  11. ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সর্বাধিক?
    (a) মধ্যপ্রদেশ (b) পশ্চিমবঙ্গ (c) বিহার (d) উত্তরপ্রদেশ
  12. দার্জিলিং শহর কোন নদীর তীরে অবস্থিত?
    (a) তিস্তা (b) তোর্সা (c) জলঢাকা (d) কালিন্দী

ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন কখন বসে?
(a) 1946 সালের 9 ডিসেম্বর (b) 1947 সালের 29 আগস্ট (c) 1946 সালের 2 নভেম্বর (d) 1950 সালের 24 জানুয়ারি

মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন কে?
(a) রাষ্ট্রপতি (b) রাজ্যপাল (c) সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি (d) হাইকোর্টের প্রধান বিচারপতি

কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের অংশ থেকে বাদ দেওয়া হয়েছে?
(a) 42 তম (b) 44 তম (c) 47 তম (d) 54 তম

SI পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কোনটি?
(a) মিটার (b) ঘনমিটার (c) বর্গমিটার (d) জুল

মেধা পাটেকর কোন আন্দোলনের সঙ্গে যুক্ত?
(a) চিপকো আন্দোলন (b) সাইলেন্টভ্যালি আন্দোলন (c) নর্মদা বাঁচাও আন্দোলন (d) বিসই আন্দোলন

সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(a) হেমন্ত সেন (b) বিজয় সেন (c) বল্লাল সেন (d) কেশব সেন

জাহাঙ্গীর নামের অর্থ কি?
(a) বিশ্বজয়ী (b) সৌভাগ্যবান (c) পৃথিবীর মালিক (d) ব্র্যাঘ্র

রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্য মনোনীত করতে পারেন?
(a) 2 (b) 10 (c) 12 (d) 15

পশ্চিমবঙ্গের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত মহিলা কে?
(a) মহাশ্বেতা দেবী (b) চন্দ্রমুখী বসু (c) আশাপূর্ণা দেবী (d) মৈত্রেয়ী দেবী

কুশ ভগত কোন খেলায় খ্যাত?
(a) দাবা (b) ব্যাডমিন্টন (c) টেনিস (d) রেসলিং

সম্প্রতি ব্যবহৃত ‘4G’-এর G-এর অর্থ কী?
(a) Genetics (b) Generation (c) Gentle (d) General

গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত?
(a) কানপুর (b) জামশেদপুর (c) কটক (d) পাতিয়ালা

জনসংখ্যার বিচারে বিশ্বের সবচেয়ে বড় শহর কোনটি?
(a) টোকিও (b) ওয়েনচুয়ান (c) দিল্লী (d) সাংহাই

  1. বিখ্যাত মাদাম তুসো মিউজিয়াম কোথায় অবস্থিত?
    (a) আমেরিকা (b) ফ্রান্স (c) জাপান (d) ইংল্যান্ড
  2. কার সমাধিস্থল ‘বীরভূমি’ নামে পরিচিত?
    (a) মোরাইজি দেশাই (b) রাজীব গান্ধী (c) ইন্দিরা গান্ধী (d) জওহরলাল নেহেরু
  3. চৈতন্য চরিতামৃত-এর রচয়িতা কে?
    (a) লোচন দাস (b) বৃন্দাবন দাস (c) কৃষদাস কবিরাজ (d) বিজয়কৃয়
  4. ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়?
    (a) প্রীতিলতা ওয়াদ্দেদার (b) মাদাম ভিকাজি রুস্তম কামা (c) অ্যানি বেসান্ত (d) মাতঙ্গিনী হাজরা
  5. ভারতে ডাক টিকিট কে প্রবর্তন করেন?
    (a) লর্ড ক্যানিং (b) লর্ড মিন্টো (c) লর্ড রিপন (d) লর্ড ডালহৌসি
  6. ভারতের কোন রাজ্যে কোল উপজাতি বাস করে?
    (a) নীলগিরি পর্বতে (b) অসম (c) কেরল (d) মধ্যপ্রদেশ
  7. হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?
    (a) চীন (b) জাপান (c) ভারত (d) ভিয়েতনাম
  8. চাঁদ থেকে পৃথিবীকে কী রঙের দেখা যায়?
    (a) সাদা ও ফিকে লাল (b) সাদা ও ফিকে বেগুনী (c) হাল্কা কালো (d) সাদা ও ফিকে নীল
  9. ‘ইন্ডিয়া হোমরুল সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন?
    (a) শ্যামাজী কৃষ্ণবর্মা (b) ম্যাডাম শর্মা (c) রাসবিহারী বসু (d) তারকনাথ দাস
  10. অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন?
    (a) স্পিকার (b) উপরাষ্ট্রপতি (c) রাষ্ট্রপতি (d) অ্যাডভোকেট জেনারেল

ভারতের সংবিধানের মৌলিক অধিকার কোন দেশের সংবিধানের অনুকরণে?
(a) রাশিয়া (b) আমেরিকা (c) কানাডা (d) ইংল্যাণ্ড

সংবিধানের কোন সংশোধনের ফলে ভোটারদের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়?
(a) 60 তম (b) 61 তম (c) 63 তম (d) 65 তম

মূল সংবিধানে স্বীকৃত সরকারী ভাষার সংখ্যা কতগুলি ছিল?
(a) 16 টি (b) 15 টি (c) 14 টি (d) 18 টি

কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পক্ষেত্রের বৃদ্ধি সবচেয়ে বেশি হয়েছিল?
(a) প্রথম (b) দ্বিতীয় (c) পঞ্চম (d) তৃতীয়

11 জুলাই দিনটি কোন দিবস হিসাবে পালিত হয়?
(a) বিশ্ব ঐতিহ্য দিবস (b) বিশ্ব মানবাধিকার দিবস (c) বিশ্ব জনসংখ্যা দিবস (d) বিশ্ব অঙ্ক দিবস

ভারতের বিসমার্ক কে?
(a) বল্লভভাই প্যাটেল (b) মহাত্মা গান্ধী (c) নানা ফড়নবিশ (d) বাসুদেব বলবন্ত ফাড়কে

চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য চোখের রঙ কালো, বাদামী বা নীল হয়?
(a) পিউপিল (b) আইরিস (c) কর্ণিয়া (d) কোরয়েড

ত্বরণের একক কী?
(a) মিটার/একক (b) মিটার-সেকেন্ড (c) মিটার/সেকেন্ড² (d) কোনটিই নয়

বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কীসের তৈরি?
(a) টাংস্টেন (b) গ্রাফাইট (c) প্লাটিনাম (d) তামা

নিম্নলিখিত কোন গ্যাসটি প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত?
(a) মিথেন (b) বিউটেন (c) হিলিয়াম (d) ইথিলিন

Read More:

ভিনিগারে উপস্থিত অ্যাসিডটি কি?
(a) ফরমিক অ্যাসিড (b) অ্যাসিটিক অ্যাসিড (c) সালফিউরিক অ্যাসিড (d) নাইট্রিক অ্যাসিড

ঝালাইয়ের কাজে ব্যবহৃত উত্তপ্ত শিখা প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়?
(a) অ্যাসিটিলিন (b) অ্যামোনিয়া (c) প্রোপেন (d) ইথিলিন

কোন রোগ নির্ণয়ের জন্য ওয়াইডাল পরীক্ষা করা হয়?
(a) ম্যালেরিয়া (b) টাইফয়েড (c) কলেরা (d) পীতাম্বর

মানবদেহের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত?
(a) 44 (b) 48 (c) 46 (d) 23

কোনও পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে ও মোহন 40% নম্বর পাওয়ায় পাস নম্বরের থেকে 35 বেশি পায়। ওই পরীক্ষায় পাস করার জন্য কত নম্বর পেতে হবে?
(a) 40% (b) 38% (c) 33% (d) 43%

A-এর আয় B-এর আয়ের 2/5 অংশের 40%। B-এর আয় যদি 4000 টাকা হয়, তবে A-এর আয় কত?
(a) 640 (b) 540 (c) 740 (d) 950

যদি P-এর 50% = Q-এর 25% হয়, তাহলে P = Q-এর x% হলে, x =?
(a) 0.5 (b) 2 (c) 5 (d) 50

80 লিটার দুধ ও জলের মিশ্রণে, দুধ ও জলের অনুপাত হল 3 : 1। যদি দুধ ও জলের মিশ্রণ 2 : 3 হয়, কত পরিমাণ জল পরে মেশানো হয়েছে?
(a) 70 (b) 80 (c) 100 (d) 140

যদি 10 জন লোক 8 দিনে 20 একর জমি চাষ করতে পারে, 10 দিনে 100 একর জমি কত লোক চাষ করবে?
(a) 30 (b) 40 (c) 50 (d) 60

36 টি বই-এর ক্রয়মূল্য 30 টি বইয়ের বিক্রয়মূল্যের সমান হলে কত শতাংশ লাভ হয়?
(a) 20% (b) 16% (c) 18% (d) 8%

এক ব্যক্তি 5000 টাকার কিছু অংশ 6% সুদের হারে ও বাকি অংশ 9% সুদের হার জমা রাখলে একবছর পর 390 টাকা সুদ পাওয়া যায়। ব্যক্তিটি কী অনুপাতে টাকাটি ভাগ করেছেন?
(a) 1 : 1 (b) 3 : 2 (c) 2 : 3 (d) 1 : 2

কিছু মূলধন সুদে আসলে 10 বছরে হয় 1000 এবং 15 বছরে হয় 1250 টাকা। মূলধনের পরিমাণ হল:
(a) 750 (b) 400 (c) 600 (d) 500

এক ব্যক্তি তার আয়ের 20% দেন তার বড় পুত্রকে, বাকি অর্থের 30% ছোট পুত্রকে, বাকি অর্থের 10% তিনি আশ্রমে দান করেন। 10080 টাকা রেখে তিনি মারা যান। তার আয় ছিল?
(a) 50000 (b) 40000 (c) 30000 (d) 20000

রাহুল ও রাশনার বয়সের অনুপাত 2 : 1, 30 বছর পর এদের বয়সের অনুপাত হবে 7 : 6। রাহুলের বর্তমান বয়স:
(a) 6 (b) 10 (c) 12 (d) 20

400 gm সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5 : 3। কত পরিমাণ তামা যোগ করলে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত হবে 5 : 4?
(a) 72 gm (b) 200 gm (c) 50 gm (d) 66 gm

120 জন ছাত্রের গড় নম্বর 35। যদি সফল ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর হয় 39 এবং বিফল ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর হয় 15, তবে সেই পরীক্ষায় কতজন ছাত্র সফল হয়েছিল?
(a) 100 (b) 110 (c) 120 (d) 80

একটি বাগিচায় 10 টি গাছ লাগানো হয়েছে প্রতিটি গাছের দূরত্ব 4 মিটার। তবে দুই প্রান্তের দুটি গাছের মধ্যে দূরত্ব কত?
(a) 40 মিটার (b) 44 মিটার (c) 20 মিটার (d) 36 মিটার

2 × 8 = 4, 7 × 35 = 5 এবং 9 × 27 = 3 হলে 4 × 20 = কত?
(a) 2 (b) 7 (c) 5 (d) 10

সাত জনের গড় ওজন 3 kg বৃদ্ধি পায়, যদি 50 kg ওজনের কোনো লোকের পরিবর্তে নতুন কোনো লোক আসে। তবে নতুন লোকটির ওজন কত?
(a) 70 kg (b) 73 kg (c) 71 kg (d) 75 kg

2431-এর বৃহত্তম মৌলিক উৎপাদক বের করো।
(a) 13 (b) 17 (c) 187 (d) 221

1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত?
(a) 12.5 (b) 11.5 (c) 9.5 (d) 10.5

5 টি সংখ্যার প্রথম 4 টির গড় 26, শেষ 4 টির গড় 25 হলে, প্রথম ও পঞ্চম সংখ্যার অন্তর কত?
(a) 5 (b) 4 (c) 9 (d) 10

একটি পাইপ 12 মিনিটে ট্যাঙ্ক পূর্ণ করে। আবার, অন্য পাইপ 18 মিনিটে ভরা ট্যাঙ্ক খালি করে। যদি পাইপ দুটি একসঙ্গে খোলা হয়, তবে কত মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ হবে?
(a) 35 মিনিটে (b) 34 মিনিটে (c) 36 মিনিটে (d) 37 মিনিটে

রহিম একটি কাজ 10 দিনে করে, মোহন কাজটি 20 দিনে করে। আবার মিঠু কাজটি 30 দিনে করে। একত্রে তারা কত দিনে কাজটি শেষ করবে?
(a) 6/10 দিনে (b) 5 5/11 দিনে (c) 40 দিনে (d) 20 দিনে

A ও B একটি কাজ 30 দিনে, B ও C ওই কাজ 40 দিনে এবং C একা 60 দিনে কাজটি করে। তবে A একা কত দিনে কাজটি শেষ করবে?
(a) 30 দিনে (b) 50 দিনে (c) 40 দিনে (d) 70 দিনে

A- এর আয়, B- এর আয় অপেক্ষা 20% বেশি হলে, B- এর আয় A- এর আয় অপেক্ষা কত কম?
(a) 20% (b) 10% (c) 16 2/3% (d) 40%

P- এর আয় Q- এর আয় থেকে 25% বেশি। Q- এর আয় R- এর থেকে 20% বেশি। P- এর আয় R- এর আয় থেকে কত বেশি?
(a) 20% (b) 10% (c) 40% (d) 50%

কোনো শ্রেণীতে 50 জন ছাত্রের মধ্যে 25 জন বাংলা ও 16 জন হিন্দি নেয়। 12 জন ছাত্র কোনো ভাষাই নেয়নি। কতজন ছাত্র উভয় ভাষাই নিয়েছে?
(a) 9 (b) 4 (c) 3 (d) 13

A, B, C যথাক্রমে 10,000 টাকা, 14,000 টাকা ও 12,000 টাকা কোনো ব্যবসায় নিয়োজিত করে। তারা বছরের শেষে 5,400 টাকা লাভ করে। মূলধনের অনুপাতে লভ্যাংশ পেলে B- এর লভ্যাংশ কত টাকা?
(a) 1500 (b) 2100 (c) 1800 (d) 1550

Reasoning

যদি JUNE কে NXPF এই কোডে লেখা হয়, তাহলে STAY কে কী কোডে লেখা হবে?
(a) WWCZ (b) WVCZ (c) WWDB (d) WVZC

যদি APPROACH কে CHOAPRAP এই কোডে লেখা হয়, তাহলে RESTRICT কে কী কোডে লেখা হবে?
(a) CTRISTER (b) ERTSIRTC (c) CTRISTRE (d) TCIRSTRE

BARK → 0735, DIRT → 4927, WAGE → 4086, এবং RISK → 5718 এই কোডে লেখা হয়। তাহলে R এর জন্য কী কোড হবে?
(a) 2 (b) 7 (c) 5 (d) 0

কোনো একটি কোড ভাষায় ‘pe sa de mi’ বলতে বোঝায় yes, well, no, mean এবং ‘pe Imi sa de’ বলতে বোঝায় sell, meal, well, no। তাহলে ‘yes’ শব্দের কোড কী?
(a) de (b) pe (c) mi (d) sa

যদি mud বলতে water, water বলতে heat, heat বলতে gas, gas বলতে air, air বলতে fire, তাহলে মাছ বা fish কোথায় সাঁতার কাটে?
(a) water (b) air (c) heat (d) fire

TEACHER কে ‘152031858’ কোডে লেখা যায়। তবে COLLEGE কে কী কোডে লেখা হবে?
(a) 1215312575 (b) 12150312575 (c) 1512312575 (d) None of these

যদি OUT কে 152120 হিসেবে লেখা হয়, তাহলে IN কে কী কোডে লেখা হবে?
(a) 1015 (b) 819 (c) 1813 (d) 914

যদি BAD শব্দটির কোড 514 হয়, GIVE শব্দটির কোড 3068 হয়, FOR শব্দটির কোড 729 হয়, তাহলে VIDEO শব্দটির কোড কী হবে?
(a) 03482 (b) 30214 (c) 60482 (d) 60487

পাখা : গ্রীষ্ম :: কম্বল : ?
(a) গরম (b) বর্ষা (c) হেমন্ত (d) শীত

Bell : Sound :: Lamp : ?
(a) flame (b) light (c) wick (d) oil

নিচের কোন দেশটি সমগোত্রীয় নয়?
(a) ডেনমার্ক (b) ভিয়েতনাম (c) নরওয়ে (d) সুইডেন

নিচের কোন শব্দটি সমগোত্রীয় নয়?
(a) Harmonium (b) Flute (c) Piano (d) Gramophone

  1. 2, 8, 18, 32 ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
    (a) 35 (b) 37 (c) 39 (d) 50
  2. 840, 120, 20, 4, 1, ?
    জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
    (a) 1/4 (b) 1/3 (c) 1/5 (d) 2/3
  3. 13, 20, 27, ?, 41
    জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
    (a) 37 (b) 33 (c) 34 (d) 28
  4. যদি CARROM কে লেখা হয় DBSSPN, তবে HOUSE কে কী লেখা হবে?
    (a) FNSRC (b) INVRF (c) GNTRD (d) IPVTF
  5. যদি PLAY = 8123 এবং RHYME = 49367, তবে MALE = ?
    (a) 6217 (b) 6285 (c) 6198 (d) 6395
  6. 583 : 293 :: 488 : ?
    জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কত নম্বর হবে?
    (a) 291 (b) 378 (c) 487 (d) 581
  7. C, F, L, U, ?
    (a) J (b) G (c) H (d) I
  8. যদি দুটি বিমান একই বিমানবন্দর বেলা ১ টায় ত্যাগ করে, তাহলে তারা ৩ ঘণ্টা পরে একে অপর থেকে কত দূরে অবস্থান করবে যদি প্রথমটি ঘন্টায় 150 মাইল বেগে ঠিক উত্তরে ও অন্যটি 200 মাইল বেগে ঠিক পশ্চিমে যায়?
    (a) 50 মাইল (b) 100 মাইল (c) 400 মাইল (d) 500 মাইল
  9. বিবৃতি:
    I. কিছু গাছ হল বন।
    II. কিছু বন হল বাড়ি।
    III. কিছু বাড়ি হল তাঁবু।

সিদ্ধান্ত:
I. কিছু তাঁবু হল বন।
II. কিছু বাড়ি হল গাছ।

(a) শুধুমাত্র সিদ্ধান্ত I সত্য
(b) শুধুমাত্র সিদ্ধান্ত II সত্য
(c) সিদ্ধান্ত I অথবা II সত্য
(d) সিদ্ধান্ত I ও II কোনটিই সত্য নয়

96. একটি বিদায় সংবর্ধনায় ৫০ জন ছাত্র উপস্থিত ছিল। প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে করমর্দন করলে মোট কতটি করমর্দন হবে?
(A) ২৫০০ (B) ২৪৫০ (C) ১২২৫ (D) ১০০

97. X, Y-এর চেয়ে শক্তিশালী এবং Y, Z-এর চেয়ে শক্তিশালী। P, Q-এর চেয়ে শক্তিশালী কিন্তু Y-এর তুলনায় দুর্বল। Q, Z-এর চেয়ে শক্তিশালী। এদের মধ্যে সবচেয়ে দুর্বল কে?
(A) X (B) Z (C) Q (D) P

98. সমান দূরত্ব অন্তর A, B, C, D ও E পাঁচটি বাসস্টপ অবস্থিত। A ও E টার্মিনাস নয়। C উভয় প্রান্তের সমদূরত্বে নেই। যাত্রায় B-এর পরে A অবস্থিত। D-র স্টপেজ দুইটি পূর্বে C আসে। ফেরার সময় D প্রথম স্টপ। ফেরার পথে তৃতীয় স্টপ কোনটি?
(A) E (B) C (C) A (D) B

99. একজন ভদ্রলোক অপর ভদ্রলোককে বললেন, “তোর বাবার ছেলে হল আমার ছোট ভাই এবং আমার পিসির দাদার ছোট তুই।” দুই ভদ্রলোকের সম্পর্ক কী?
(A) বাবা-ছেলে (B) ভাই-ভাই (C) মামা-ভাগ্নে (D) কোনোটিই নয়

100. 7 : 56 :: 9 : ?
(A) 63 (B) 81 (C) 90 (D) 99

101. একটি সাংকেতিক পদ্ধতি অনুযায়ী ‘Sister’ শব্দটির সাংকেতিক নম্বর 88 হলে, একই পদ্ধতিতে ‘Joyful’ কথাটির সাংকেতিক নম্বর কত?
(A) 95 (B) 93 (C) 89 (D) 87

Answer for questions

1. (b) 2. (a) 3. (d) 4. (a) 5. (b) 6. (b) 7. (d) 8. (a) 9. (a) 10. (d)11. (d) 12. (a) 13. (a) 14. (b) 15. (b)16. (c) 17. (c) 18. (a) 19. (c) 20. (c) 21. (c) 22. (a) 23. (b) 24. (a) 25. (a) 26. (d) 27. (d) 28. (c) 29. (b) 30. (d) 31. (d) 32. (b) 33. (d) 34. (a) 35. (c) 36. (b) 37. (b) 38. (c) 39. (c) 40. (c) 41. (a) 42. (b) 43. (c) 44. (a) 45. (d) 46. (b) 47. (a) 48. (b) 49. (c) 50. (c) 50. (c) 51. (a) 52. (d) 53. (a) 54. (b) 55. (a) 56. (c) 57. (d) 58. (d) 59. (c) 60. (c) 61. (a) 62. (d) 63. (c) 64. (c) 65. (b) 66. (d) 67. (b) 68. (c) 69. (b) 70. (c) 71. (c) 72. (d)  73. (c) 74. (b) 81. (b) 82. (a) 83. (c) 84. (c) 85. (b) 86. (c) 87. (d) 88. (d) 89. (d) 90. (b) 91. (a) 92. (b) 93. (a) 94. (a) 95. (d) 96. (a) 97. (b) 98. (b) 99. (a) 100. (a)


আপনি কি বাংলা উক্তি, কবিতা ও গল্প পড়তে ভালোবাসেন, তাহলে এখনি ভিজিট করুন আমাদের “রাতের আলো” ওয়েব সাইট থেকে।

---Advertisement---

Related Post

Most Important Books and Writers GK for All Competitive Exams l পুস্তক ও লেখক ইতিহাস GK: SSC, RRB, WBCS Special

প্রতিযোগিতামূলক পরীক্ষায় Most Important Books and Writers GK একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। SSC, RRB, WBCS, Banking, Railway Group D, NTPC সহ প্রায় সব সরকারি পরীক্ষাতেই নিয়মিতভাবে books and ...

Madhyamik Bengali Question Paper 2018 | বিগত বছরের মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০১৮ l Madhyamik Bengali 2018 Previous Year Question Paper

মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে Previous Year Question Paper অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই লেখায় আমরা তুলে ধরেছি Madhyamik Bengali Question Paper 2018 | মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০১৮, যা ...

WB Madhyamik Bengali Question Paper 2019 with Answer | মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০১৯ l Madhyamik Bengali 2019 Previous Year Question Paper

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য WB Madhyamik Bengali Question Paper 2019 একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টাডি রিসোর্স। এই ব্লগে আমরা একসাথে তুলে ধরেছি Madhyamik Bengali Question Paper 2019 with Answer, যাতে ...

🔰 TOP 100 COMPUTER GK l সেরা ১০০ কম্পিউটার জিকে (কম্পিউটার জিকে)

প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন–উত্তর TOP 100 COMPUTER GK: বর্তমান প্রতিযোগিতামূলক পরীক্ষায় কম্পিউটার জিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। SSC, RRB, Railway Group D, NTPC, Banking, WBCS, Police সহ ...

Leave a Comment