100 Important History Questions Answers: ভারতীয় ইতিহাস যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। WBCS, SSC, Railway Group D, NTPC, PSC, Defence, Banking কিংবা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় ইতিহাস থেকে নিয়মিত প্রশ্ন আসে। তাই পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে আমরা নিয়ে এসেছি 100 Important History Questions Answers, যেখানে রয়েছে প্রাচীন ইতিহাস, মধ্যযুগীয় ইতিহাস, আধুনিক ভারতীয় ইতিহাস, ভারতের স্বাধীনতা আন্দোলন, বঙ্গ ইতিহাস, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে সবচেয়ে সম্ভাব্য প্রশ্নোত্তর।
এই ইতিহাস প্রশ্নোত্তর বাংলা সংগ্রহে প্রতিটি প্রশ্ন সহজ থেকেও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে, যাতে পরীক্ষার্থীরা খুব অল্প সময়েই পরীক্ষার জন্য প্রয়োজনীয় Indian history GK questions, history one liner Bengali, এবং history static GK আয়ত্ত করতে পারেন। পাশাপাশি এখানে যুক্ত করা হয়েছে modern Indian history MCQ, ancient Indian history questions, medieval history GK, এবং Indian national movement MCQ, যা প্রায় সব ধরনের পরীক্ষার জন্য কার্যকরী।
যারা competitive exam history questions, important history facts Bengali, history practice set Bengali, কিংবা ইতিহাস PDF download খুঁজছেন, তারা এখানে পাবেন একটি সম্পূর্ণ ও নির্ভরযোগ্য প্রস্তুতি উপকরণ। বিশেষ করে Railway history questions, SSC history GK, এবং WBCS history notes–এর জন্য এই সেটটি খুবই উপযোগী।
সুতরাং, যদি আপনি ইতিহাস অংশটি সবচেয়ে দ্রুত, সঠিক এবং পরীক্ষাভিত্তিকভাবে প্রস্তুত করতে চান, তবে এই 100 গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্ন উত্তর ঠিক আপনার জন্যই। নিয়মিত চর্চা করলে ইতিহাসে ফুল-মার্কস পাওয়াও সম্ভব। প্রস্তুতি শুরু হোক এখনই!
Table of Contents
100 Important History Questions Answers
1) ভারতে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।
2) চন্দ্রগুপ্ত মৌর্য কোন সালে মগধের সিংহাসনে আরোহণ করেন?
উত্তর: খ্রিষ্টপূর্ব ৩২৪ সালে।
3) কাকে পরাজিত করার পর চন্দ্রগুপ্ত মৌর্য মগধ সাম্রাজ্যের শাসক হন?
উত্তর: নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে।
4) চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: চাণক্য (কৌটিল্য)।
5) চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনামলে ভারতে আগত গ্রীক দূতটির নাম কী?
উত্তর: মেগাস্থিনিস।
6) মেগাস্থিনিস কে ছিলেন?
উত্তর: তিনি সেলিউকাসের প্রেরিত গ্রীক রাষ্ট্রদূত, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় অবস্থান করেছিলেন।
7) মেগাস্থিনিস রচিত ভারতে সম্পর্কিত গ্রন্থের নাম কী?
উত্তর: ‘ইন্ডিকা’।
8) কোন কোন গ্রন্থ থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনব্যবস্থা ও সাম্রাজ্য সম্পর্কে তথ্য পাওয়া যায়?
উত্তর: ‘অর্থশাস্ত্র’, ‘ইন্ডিকা’ এবং ‘মুদ্রারাক্ষস’।
9) কোন মৌর্য সম্রাট ‘লিবারেটর’ উপাধি লাভ করেছিলেন?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।
10) চন্দ্রগুপ্ত মৌর্যের মাতার নাম কী ছিল?
উত্তর: মুরা।
11) জীবনের শেষ দিকে চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্ম গ্রহণ করেছিলেন?
উত্তর: জৈনধর্ম।
12) চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যু কোথায় ঘটে?
উত্তর: শ্রবণবেলাগোলায়।
13) চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর মগধের সিংহাসনে কে আরোহণ করেন?
উত্তর: বিন্দুসার।
14) কোন মৌর্য সম্রাট ‘অমিত্রঘাত’ উপাধি ধারণ করেছিলেন?
উত্তর: বিন্দুসার।
15) বিন্দুসার কোন ধর্মের অনুসারী ছিলেন?
উত্তর: আজীবিক ধর্মের।
16) বিন্দুসারের মৃত্যুর পর মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে কে বসেন?
উত্তর: অশোক।
17) অশোক কোন সালে সিংহাসনে আরোহণ করেন?
উত্তর: খ্রিষ্টপূর্ব ২৭৩ সালে।
18) অশোকের রাজ্যাভিষেক কোন সালে অনুষ্ঠিত হয়?
উত্তর: খ্রিষ্টপূর্ব ২৬৯ সালে।
20) মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট হিসেবে কাকে গণ্য করা হয়?
উত্তর: সম্রাট অশোক।
21) কলিঙ্গ যুদ্ধ কোন সালে সংঘটিত হয়?
উত্তর: খ্রিষ্টপূর্ব ২৬১ সালে।
22) মৌর্য সাম্রাজ্যের পঞ্চম প্রদেশ কোনটি ছিল?
উত্তর: কলিঙ্গ।
23) কলিঙ্গের রাজধানীর নাম কী ছিল?
উত্তর: তোষালি।
24) সম্রাট অশোক বৌদ্ধধর্মে দীক্ষা কার কাছ থেকে গ্রহণ করেছিলেন?
উত্তর: উপগুপ্ত নামক বৌদ্ধ সন্ন্যাসীর কাছ থেকে।
25) অশোক যে ধর্ম প্রচার করেছিলেন তাকে কী বলা হয়?
উত্তর: ধম্ম।
26) কোন লিপিতে সর্বপ্রথম ‘ধম্ম’ শব্দটি ব্যবহার করা হয়েছিল?
উত্তর: মাস্কি লিপি।
27) অশোকের কোন শিলালিপিতে বিহার যাত্রার পরিবর্তে ধর্ম যাত্রার প্রবর্তনের কথা বলা হয়েছে?
উত্তর: অষ্টম শিলালিপিতে।
28) সম্রাট অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ আছে?
উত্তর: ত্রয়োদশ শিলালিপিতে।
29) কোন মৌর্য সম্রাট ‘প্রিয়দর্শী’ উপাধি গ্রহণ করেছিলেন?
উত্তর: সম্রাট অশোক।
30) বৌদ্ধধর্ম প্রচারের জন্য অশোক কাদের সিংহলে পাঠিয়েছিলেন?
উত্তর: পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে।
31) কোন ঐতিহাসিক অশোককে ‘মানবজাতির প্রথম ধর্মগুরু’ বলেছেন?
উত্তর: ভিনসেন্ট স্মিথ।
32) ‘সব মুনিষে প্রজা মম’ এই উক্তিটি কার?
উত্তর: সম্রাট অশোক।
33) কোন ঐতিহাসিক অশোককে “ইতিহাসের পাতায় হাজার হাজার নরপতির মধ্যে একমাত্র উজ্জ্বলতম নক্ষত্র” বলে অভিহিত করেছেন?
উত্তর: এইচ.জি. ওয়েলস।
34) (আগে বাদ গেছে)
35) অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ আছে?
উত্তর: ত্রয়োদশ শিলালিপি।
36) সম্রাট অশোক কোন শিলালিপিতে বলেছেন “সকল দান অপেক্ষা ধম্মদান শ্রেষ্ঠ”?
উত্তর: একাদশ শিলালিপি।
37) কে অশোকের শিলালিপি উদ্ধার করেছিলেন?
উত্তর: জেমস প্রিন্সেপ।
38) মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন?
উত্তর: বৃহদ্রথ।
39) আজীবক ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: গোসাল।
40) সাঁচী স্তূপ কে নির্মাণ করেছিলেন?
উত্তর: সম্রাট অশোক।
41) ভারতের বৈদিক সভ্যতার সময়কাল কত?
উত্তর: 1500–600 খ্রিস্টপূর্বাব্দ।
42) পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম কী?
উত্তর: ঋগ্বেদ।
43) বেদ কয় প্রকার এবং কী কী?
উত্তর: চার প্রকার; যথা – ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ।
44) ঋগ্বেদের রচনাকালের ভিত্তিতে বৈদিক যুগকে কয় ভাগে ভাগ করা হয় এবং কী কী?
উত্তর: দুই ভাগ; ঋগ্বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগ।
45) ঋগ্বৈদিক যুগের সময়কাল কত?
উত্তর: প্রায় 1500–1000 খ্রিস্টপূর্বাব্দ।
46) পরবর্তী বৈদিক যুগের সময়কাল কত?
উত্তর: আনুমানিক 1000–600 খ্রিস্টপূর্বাব্দ।
47) ঋগ্বৈদিক যুগে ইন্দ্র কিসের দেবতা ছিলেন?
উত্তর: যুদ্ধ, বজ্র ও বৃষ্টির দেবতা।
48) ঋগ্বেদে ইন্দ্রকে কী নামে অভিহিত করা হয়েছে?
উত্তর: পুরন্দর ও বৃত্রঘ্ন।
49) ঋগ্বেদে কতগুলি স্তোত্র অগ্নির উদ্দেশ্যে রচনা করা হয়েছে?
উত্তর: 200টি।
50) গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে?
উত্তর: সাবিত্রী।
আরো পড়ুন:
- History GK: Babur and Humayun Important GK
- RRB Group D 2025 Important Questions
- WBSSC Group C and D Syllabus 2025 Out
- WBPSC ক্লার্কশিপ মডেল প্রশ্নপত্র
আপনি কি বাংলা কবিতা পড়তে ভালোবাসেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন : www.raateralo.com
51) মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?
উত্তর: আকবর।
52) আকবরের গৃহ শিক্ষক কে ছিলেন?
উত্তর: আব্দুল লতিফ খান।
53) আকবরের জীবনী কে রচনা করেছিলেন?
উত্তর: আবুল ফজল।
54) আবুল ফজলের লেখা দুটি প্রধান গ্রন্থের নাম কী?
উত্তর: আইন-ই-আকবরী ও আকবরনামা।
55) আকবরের ধর্মনীতি প্রধান দিকগুলি কী কী?
উত্তর: সুল-ই-কুল ও দীন-ই-ইলাহী।
56) “সুল-ই-কুল” শব্দের অর্থ কী?
উত্তর: ধর্ম সহিষ্ণুতা।
57) আকবর কবে হিন্দুদের ওপর থেকে তীর্থকর তুলে নেন?
উত্তর: 1563 খ্রীঃ।
58) আকবর কবে জিজিয়া কর তুলে নেন?
উত্তর: 1564 খ্রীঃ।
59) ইবাদৎখানা কে কবে এবং কোথায় প্রতিষ্ঠা করেন?
উত্তর: মোগল সম্রাট আকবর ফতেপুর সিক্রিতে (1575 খ্রীঃ)।
60) ইবাদৎখানা কী?
উত্তর: আকবর প্রতিষ্ঠিত ধর্মালোচনার কক্ষ।
61) আকবর কবে মাহজারনামা ঘোষণা করেন?
উত্তর: 1579 খ্রিস্টাব্দে।
62) আকবরের মাহজারনামা ঘোষণাকে কে “অভ্রান্ত কর্তৃত্ব” বলে অভিহিত করেছেন?
উত্তর: ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ।
63) সমকালীন উলেমা শ্রেণী কোন মোগল সম্রাটকে “ধর্মদ্রোহী” বলে ঘোষণা করেছিলেন?
উত্তর: সম্রাট আকবর।
64) খ্রিস্টান পাদরি ফাদার মনসারেট কোন মোগল সম্রাটের রাজত্বকালে ভারতে এসেছিলেন?
উত্তর: আকবর।
65) আকবর কবে দীন-ই-ইলাহী প্রবর্তন করেন?
উত্তর: 1582 খ্রিস্টাব্দে।
66) প্রথম কোন হিন্দু দীন-ই-ইলাহী ধর্ম গ্রহণ করেছিলেন?
উত্তর: বীরবল।
67) মোট কতজন মুসলমান দীন-ই-ইলাহী ধর্ম গ্রহণ করেছিলেন?
উত্তর: 18 জন।
68) কোন ঐতিহাসিক দীন-ই-ইলাহীকে আকবরের “নির্বুদ্ধিতার প্রধান স্তম্ভ” বলে অভিহিত করেছেন?
উত্তর: ভিনসেন্ট স্মিথ।
69) কে দীন-ই-ইলাহীকে তৌহিদ-ই-ইলাহী বলে অভিহিত করেছেন?
উত্তর: আবুল ফজল ও বদাউনি।
70) মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন?
উত্তর: আকবর।
71) সেনাবাহিনীতে “দাগ ও হুলিয়া ব্যবস্থা” কে প্রচলন করেন?
উত্তর: আলাউদ্দিন খলজি।
72) কোন সুলতান প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেন?
উত্তর: গিয়াসউদ্দিন বলবন।
73) জালালউদ্দিন মঙ্গবরণী কে ছিলেন?
উত্তর: খিবার শাসক।
74) কোন সুলতান মুদ্রায় নিজেকে “খলিফার সেনাপতি” বলে অভিহিত করতেন?
উত্তর: ইলতুৎমিস।
75) কোন সুলতান উজ্জয়িনী থেকে সম্রাট বিক্রমাদিত্যের মূর্তি দিল্লি নিয়ে গিয়েছিলেন?
উত্তর: ইলতুৎমিস।
76) হোয়েসল বংশীয় রাজাদের রাজধানী কোথায় ছিল?
উত্তর: দ্বারসমুদ্র।
77) “আমির-ই-কোহী” নামক কৃষি বিভাগ কে স্থাপন করেন?
উত্তর: মহম্মদ বিন তুঘলক।
78) কোন সুলতান সেনাবাহিনী থেকে “দাগ ও হুলিয়া” প্রথা তুলে দেন?
উত্তর: ফিরোজ শাহ তুঘলক।
79) কোন সুলতান বেকার সমস্যা সমাধানের জন্য ভারতে প্রথম কর্মনিয়োগ দপ্তর স্থাপন করেন?
উত্তর: ফিরোজ শাহ তুঘলক।
80) জাহানপনা শহর কে নির্মাণ করেন?
উত্তর: মহম্মদ বিন তুঘলক।
81) ভাস্কো ডা গামা যখন (1498 খ্রীঃ) কালিকটে আসেন তখন কালিকটের রাজা কে ছিলেন?
উত্তর: জামোরিন।
82) ভারতে প্রথম পর্তুগীজ গর্ভনর কে ছিলেন?
উত্তর: ফ্রান্সিসকো দ্য আলমিডিয়া।
83) পর্তুগীজরা কবে গোয়া অধিকার করে?
উত্তর: 1510 খ্রীঃ (বিজাপুরের সুলতানের কাছ থেকে)।
84) ভারতে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদর দপ্তর কোথায় ছিল?
উত্তর: নাগাপত্তনম।
85) ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানী কবে গঠিত হয়?
উত্তর: 1599 খ্রীঃ।
86) ফরাসীরা ভারতের কোথায় প্রথম ফ্যাক্টরি স্থাপন করেন?
উত্তর: সুরাট (1667 খ্রীঃ)
87) বাংলায় কে দ্বৈত শাসন প্রবর্তন করেন?
উত্তর: রবার্ট ক্লাইভ
88) কোন গভর্নর জেনারেলের শাসনকালে প্রথম সনদ আইন পাশ হয়?
উত্তর: স্যার জন শোর (1793 খ্রীঃ)
89) ভেলোরে সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল?
উত্তর: 1806 খ্রীঃ (জর্জ বার্লো’র শাসনকালে)
90) কোন ইউরোপীয় দেশের হাত ধরে ভারতে তামাকের প্রচলন হয়?
উত্তর: পর্তুগীজ
91) 1916 খ্রীঃ জাতীয় কংগ্রেসের লক্ষ্ণৌ অধিবেশনের সভাপতি কে ছিলেন?
উত্তর: অম্বিকাচরণ মজুমদার
92) চম্পারণ কৃষি বিল কবে পাশ হয়?
উত্তর: 1917 খ্রীঃ
93) ব্রিটিশ শাসিত ভারতের কেন্দ্রীয় আইনসভার প্রথম স্পীকার কে ছিলেন?
উত্তর: বিঠল ভাই প্যাটেল (1925 খ্রীঃ)
94) জাতীয় কংগ্রেসের গয়া অধিবেশনের (1922 খ্রীঃ) সভাপতি কে ছিলেন?
উত্তর: চিত্তরঞ্জন দাশ
95) স্বরাজ্য দল কে কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর: 1923 খ্রীঃ, চিত্তরঞ্জন দাশ ও মোতিলাল নেহেরু
96) বাংলার কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে?
উত্তর: আবুল কাশেম ফজলুল হক
97) 1929 খ্রীঃ, 8ই এপ্রিল কেন্দ্রীয় আইন সভায় বোমা নিক্ষেপের সময় ভগৎ সিং-এর সঙ্গী কে ছিলেন?
উত্তর: বটুকেশ্বর দত্ত
98) জাতীয় কংগ্রেসের উদ্যোগে ভারতে কবে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়?
উত্তর: 1930 খ্রীঃ, 26 শে জানুয়ারি
99) সুভাষ চন্দ্র বসুর পদত্যাগের পর কে জাতীয় কংগ্রেসের সভাপতি হন?
উত্তর: রাজেন্দ্র প্রসাদ
100) 1930 খ্রীঃ রাইটার্স বিল্ডিং অভিযান কোন বিপ্লবী দলের নেতৃত্বে পরিচালিত হয়েছিল?
উত্তর: বেঙ্গল ভলান্টিয়ার্স
