ভারতের প্রাচীন ইতিহাস ও সভ্যতার বিস্ময়কর দলিল
Important Archaeological Sites of India: ভারতীয় উপমহাদেশের প্রত্নতত্ত্ব ভারতের প্রাচীন সভ্যতা, মানুষের জীবনযাত্রা, সামাজিক কাঠামো, ব্যবসা-বাণিজ্য, শিল্পকলা ও ধর্মীয় বিশ্বাসের এক অবিচ্ছেদ্য দলিল। বিশেষ করে সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আমাদের জানায় বহু হাজার বছর আগেও কীভাবে একটি উন্নত নগরসংস্কৃতি ভারতবর্ষে বিকশিত হয়েছিল। মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল, কালিবঙ্গান, চানহুদারো, ধোলাভিরা, আমরি, রোপার, বনওয়ালি, সুরকোটোডা এবং রংপুর—এই প্রতিটি কেন্দ্রই নিজস্ব বৈশিষ্ট্যে সমৃদ্ধ এবং ভারতের প্রাচীন অতীতের জানালা খুলে দেয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই প্রত্নক্ষেত্রগুলির সংক্ষিপ্ত পরিচয় ও গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলি।
প্রত্নতত্ত্ব এমন এক বিস্ময়কর অধ্যয়নক্ষেত্র যেখানে প্রাচীন সভ্যতার পদচিহ্ন, হারিয়ে যাওয়া ইতিহাস ও অতীতের মহিমা একত্রে ফুটে ওঠে। তাই archaeological sites, important archaeological sites বা brief introduction to archaeological sites খুঁজতে গেলে আমাদের সামনে ভেসে ওঠে মহেঞ্জোদাড়ো, হরপ্পা, লোথালসহ অসংখ্য স্মরণীয় প্রত্নস্থল। এই ব্লগে আমরা উপস্থাপন করছি সহজ ভাষায় archaeology short notes, Indian archaeological sites overview এবং Indian archaeology notes, যাতে শিক্ষার্থী, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকারী বা ইতিহাসপ্রেমী সবারই উপকার হয়।
বিশেষ করে ancient civilization sites, Harappa civilization sites, Indus Valley archaeological sites, prehistoric sites এবং ancient heritage sites নিয়ে সংক্ষিপ্ত অথচ তথ্যসমৃদ্ধ আলোচনা এখানে পাবেন। ভারতের প্রাচীনত্ব বোঝার জন্য historical sites of India, historical monuments India, ভারতীয় প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র, প্রাচীন সভ্যতার স্থান ও প্রাচীন নিদর্শন স্থান—সবই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়াও শিক্ষার্থীদের সুবিধার জন্য থাকছে archaeology study materials, competitive exam archaeology, प्रत্নতত্ত্ব MCQ, प्रत্নस्थল GK, এবং সহজবোধ্য प्रत্নতত্ত্ব নোটস। যারা বিশ্বের গুরুত্বপূর্ণ প্রত্নস্থল জানতে চান তাদের জন্য থাকছে world archaeological sites ও famous archaeological places সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি। বাংলায় প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র, প্রত্নতাত্ত্বিক স্থান পরিচিতি, প্রত্নস্থল সংক্ষিপ্ত পরিচিতি, মহেঞ্জোদাড়ো পরিচিতি, সিন্ধু সভ্যতার প্রত্নস্থল—সবই থাকবে বিস্তারিতভাবে।
আমাদের এই ব্লগটি আপনাকে প্রাচীন বিশ্বের দরজা খুলে দেবে—অতীতের গল্প, সভ্যতার বিবর্তন এবং মানবজাতির অগ্রযাত্রার নানা অধ্যায় জানতে সহায়তা করবে।
Important Archaeological Sites of India
মহেঞ্জোদারো — মৃতের স্তূপের মহিমা
মহেঞ্জোদারো শব্দের অর্থই “মৃতের স্তূপ”। 1922 খ্রিস্টাব্দে বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু অঞ্চলে এই শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। মহেঞ্জোদারো ছিল হরপ্পা সভ্যতার অন্যতম সুপরিকল্পিত নগর।
এখানে পাওয়া গেছে—
- বিশ্বের প্রথম বৃহৎ স্নানাগার (The Great Bath)
- বিশাল শস্যাগার
- পশুপতি মহাদেবের চিত্রসহ অসংখ্য শীলমোহর
- ভারতীয় জাহাজের চিত্রযুক্ত সিল
- বিখ্যাত ব্রোঞ্জের নৃত্যরতা নারীমূর্তি
- পাথরের দাড়িওয়ালা মানুষের মূর্তি
- মেসোপটেমিয়ার দুটি শিল
- প্রায় ১৫০০ শীলমোহর
এখানে সভ্যতার ন’টি স্তর আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ ধ্বংসের পরে বারবার নতুন সভ্যতা সৃষ্টি হয়েছিল। ড. এ. এল. ব্যাসাম মহেঞ্জোদারোর শস্যাগারকে রাষ্ট্রীয় ব্যাংক এর সঙ্গে তুলনা করেছিলেন।
হরপ্পা — যমজ নগরের এক অর্ধাংশ
1921 সালে দয়ারাম সাহানি পাঞ্জাব অঞ্চলে হরপ্পা আবিষ্কার করেন। হরপ্পা ছিল পশুপতির খাদ্য অর্থবাহী শব্দ, আর প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র হিসেবেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান নিদর্শন:
- ১২টি শস্যভান্ডার, কবরস্থান
- কফিনবন্দি সমাধি, সমাধিক্ষেত্র R-37
- পাথরের নৃত্যরত নটরাজ
- ৯০০ শীলমোহর
- স্বস্তিকাঙ্কিত সিল
- ব্রোঞ্জের এক্কা
মহেঞ্জোদারো ও হরপ্পার শহর পরিকল্পনা এতটাই মিল ছিল যে এদের বলা হয় যমজ নগর (Twin City)।
লোথাল — বিশ্বের প্রথম কৃত্রিম বন্দর
1953 সালে এস. আর. রাও লোথালের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। এটি ছিল বিশ্বমানের সামুদ্রিক বন্দর।
এখানে আবিষ্কার হয়েছে—
- বিশ্বের প্রথম কৃত্রিম বন্দর ও পোতাশ্রয়
- ধান চাষের প্রাচীনতম প্রমাণ
- অগ্নিবেদী ও যজ্ঞের নিদর্শন
- দাবাসদৃশ খেলনার চিহ্ন
- আধুনিক কম্পাসের মতো একটি দিক-নির্ণায়ক যন্ত্র
- পারস্য উপসাগরের শীলমোহর
- দুই ধরনের কবরস্থান
- টেরাকোটার ঘোড়া
বস্ত্র উৎপাদন ও বাণিজ্যের নিরিখে এটি ছিল হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার।
কালিবঙ্গান — লাঙল ব্যবহারের প্রাচীনতম নিদর্শন
1960 সালে বি. কে. থাপার রাজস্থানের কালিবঙ্গান প্রত্নক্ষেত্র আবিষ্কার করেন।
উল্লেখযোগ্য আবিষ্কার—
- কাঠের লাঙল ব্যবহারের প্রাচীনতম নিদর্শন
- সারিবদ্ধ ৭টি যজ্ঞবেদী
- শল্যচিকিৎসার প্রমাণ
- নিম্ন শহর ছিল প্রাচীরবেষ্টিত
- সিটাডেল ছিল দুইভাগে বিভক্ত
- উটের হাড়
- চতুষ্কোণ ও বৃত্তাকার সমাধি
চানহুদারো — কারখানার নগর
1931 সালে ননীগোপাল মজুমদার সিন্ধু অঞ্চলে এই নগরটি আবিষ্কার করেন।
এখানে পাওয়া গেছে—
- তিন সাংস্কৃতিক স্তর: প্রাক-হরপ্পা, হরপ্পা ও বানগড়
- হাড়, সিল ও খেলনার কারখানা
- ইটের উপর কুকুরের পায়ের ছাপ
সিন্ধু সভ্যতার একমাত্র নগর যেখানে সিটাডেল ছিল না।
ধোলাভিরা — তিন ভাগে বিভক্ত নগর
1967 সালে জে. পি. যোশি গুজরাতের কচ্ছ অঞ্চলে ধোলাভিরা আবিষ্কার করেন।
গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য:
- শহরটি ছিল তিনটি অংশে বিভক্ত
- জল সংরক্ষণের উন্নত ব্যবস্থা
- আধুনিক জল সরবরাহ পদ্ধতি
- স্টেডিয়াম
- মালা তৈরির কারখানা
- ঘোড়ার অস্থি
- সাতটি সাংস্কৃতিক পর্যায়
- কর্কটক্রান্তি রেখার ওপর অবস্থিত
২০২১ সালে এটি ভারতের ৪৪তম UNESCO Heritage Site হিসেবে ঘোষণা করা হয়।
রোপার — স্বাধীন ভারতের প্রথম আবিষ্কৃত প্রত্নক্ষেত্র
1953 সালে ওয়াই. ডি. শর্মা শতদ্রুর তীরে রোপার আবিষ্কার করেন।
এখানে পাওয়া গেছে—
- মানুষের সঙ্গে কুকুরের কবর
- তামার কুড়ুল
- প্রাক-হরপ্পা ও হরপ্পা নিদর্শন
আমরি — প্রাক ও পরবর্তী হরপ্পার সংযোগসূত্র
আমরি হলো এমন একটি প্রত্নকেন্দ্র যেখানে পাওয়া গেছে—
- প্রাক-হরপ্পা ও পরবর্তী হরপ্পার মিলনচিহ্ন
- গন্ডারের ছবিযুক্ত সিল
- যজ্ঞবেদী
বনওয়ালি — গ্রিডপ্যাটার্নহীন নগর
বনওয়ালির বিশেষ বৈশিষ্ট্য ছিল—
- রাস্তা সব সময় সোজা বা সঠিক কোণ নয়
- গ্রিড প্যাটার্নের নগর ছিল না
- পয়ঃপ্রণালীর উন্নতি ছিল না
- বার্লি, সরিষা ও তেলবীজ
- সেরামিক, স্টিয়াটাইট সিল
- টেরাকোটা বালা
সুরকোটোডা — ঘোড়ার হাড়ের নিদর্শন
এখানেই প্রথম পাওয়া যায়—
- প্রকৃত ঘোড়ার হাড়
- পাত্র সমাধি
রংপুর — ধানচাষের পুরনো প্রমাণ
লোথালের মতো রংপুরেও পাওয়া গেছে—
- প্রাচীন ধানচাষের প্রমাণ
- চালের ভুষি
ভারতের প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রগুলো শুধু ধ্বংসাবশেষ নয়—এগুলোই ভারতের প্রাচীন সভ্যতার নীরব সাক্ষ্য। প্রতিটি স্থানের নিজস্ব বৈশিষ্ট্য, আবিষ্কৃত নিদর্শন এবং সাংস্কৃতিক পরিচয় আমাদের জানায় কিভাবে হাজার হাজার বছর আগে ভারতীয় উপমহাদেশে উন্নত নগরসভ্যতা গড়ে উঠেছিল। মহেঞ্জোদারোর শিল্প, হরপ্পার নগর পরিকল্পনা, লোথালের সামুদ্রিক বন্দর, ধোলাভিরার জল ব্যবস্থাপনা—সব মিলিয়ে সিন্ধু সভ্যতা আজও বিশ্বের অন্যতম বিস্ময়।
Read More:
- History of Bengali Newspapers and Periodicals
- বিশ্ব ভূগোল GK বাংলা
- GK For Competitive Exams
- কম্পিউটার সম্পর্কিত ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১
আপনি কি বাংলা কবিতা পড়তে ভালোবাসেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন : www.raateralo.com