---Advertisement---

ANM GNM 2026 Exam Date and JENPAS UG 2026: ফর্ম ফিলাপ, পরীক্ষা ও গুরুত্বপূর্ণ তারিখ ঘোষণা

By Siksakul

Published on:

---Advertisement---

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও নার্সিং শিক্ষার ক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা ANM, GNM এবং JENPAS UG 2026 সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। সম্প্রতি বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার সম্ভাব্য তারিখ ও অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সময়সূচি জানানো হয়েছে। যারা ভবিষ্যতে নার্সিং বা প্যারামেডিক্যাল ক্ষেত্রে নিজের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতি বছর এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের অসংখ্য ছাত্রছাত্রী সরকারি ও বেসরকারি বিভিন্ন স্বনামধন্য নার্সিং ও প্যারামেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকে। চলতি বছরেও সেই ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে। তাই আবেদন পদ্ধতি, গুরুত্বপূর্ণ তারিখ, যোগ্যতার মানদণ্ড এবং পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিন।

WBJEE ANM GNM and JENPAS UG 2026

ANM GNM 2026

ANM (Auxiliary Nursing and Midwifery) GNM (General Nursing and Midwifery) হলো পশ্চিমবঙ্গের সরকারি ও বেসরকারি নার্সিং স্কুলে ভর্তির প্রবেশিকা পরীক্ষা।

যোগ্যতার মানদণ্ড (Eligibility Criteria)

ANM GNM 2026 পরীক্ষায় আবেদন করার জন্য প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে –

১. বাসিন্দা

  • প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২. বয়সসীমা

  • ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে
    ন্যূনতম ১৭ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর।

৩. শিক্ষাগত যোগ্যতা

  • প্রার্থীকে উচ্চমাধ্যমিক (১০+২) বা সমতুল্য পরীক্ষা পাস করতে হবে।
  • যেকোনো শাখা (Arts / Science / Commerce) থেকে আবেদন করা যাবে।
  • ন্যূনতম ৪০% নম্বর থাকতে হবে।
  • ইংরেজি বিষয়টি আবশ্যিক।

পরীক্ষার ধরন

এই পরীক্ষাটি একটি লিখিত পরীক্ষা যা ওএমআর (OMR) শিটে দিতে হয়। পরীক্ষার মোট নম্বর ১১৫ এবং পরীক্ষার সময় থাকে ৯০ মিনিট। প্রশ্নগুলো মূলত নিম্নলিখিত বিষয়গুলোর উপর ভিত্তি করে করা হয়—

বিষয়নম্বর
জীবন বিজ্ঞান৫০ নম্বর
ভৌত বিজ্ঞান২৫ নম্বর
ইংরেজি১৫ নম্বর
গণিত১০ নম্বর
সাধারণ জ্ঞান (GK)১০ নম্বর
লজিক্যাল রিজনিং৫ নম্বর

গুরুত্বপূর্ণ তারিখ

বোর্ড সূত্রে প্রাপ্ত সম্ভাব্য সময়সূচি অনুযায়ী গুরুত্বপূর্ণ তারিখগুলো হলো—

  • অনলাইন আবেদন শুরু: ২৫ মার্চ ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: এপ্রিল ২০২৬
  • অ্যাডমিট কার্ড ডাউনলোড: জুন ২০২৬ এর প্রথম বা দ্বিতীয় সপ্তাহ
  • পরীক্ষার সম্ভাব্য তারিখ: ১৪ জুন ২০২৬

এই তারিখগুলো পরিবর্তন হতে পারে, তাই পরীক্ষার্থীদের নিয়মিতভাবে West Bengal Joint Entrance Examinations Board–এর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখা উচিত।

JENPAS UG 2026

JENPAS UG ২০২৬ পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যায়। এই পরীক্ষাটি পরিচালনা করে West Bengal Joint Entrance Examinations Board (WBJEEB)

যে সব ছাত্রছাত্রীরা স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য JENPAS UG একটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা।

এই পরীক্ষার মাধ্যমে নিম্নলিখিত কোর্সগুলোতে ভর্তি হওয়া যায়—

  • B.Sc. Nursing (Bachelor of Science in Nursing)
  • BPT (Bachelor of Physiotherapy)
  • BMLT (Bachelor of Medical Laboratory Technology)
  • B.Sc. OTT (Operation Theatre Technology)
  • B.Sc. CCT (Critical Care Technology)
  • B.Sc. PA (Physician Assistant)
  • এছাড়াও বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হওয়ার সুযোগ থাকে।

এই কোর্সগুলো সম্পন্ন করার পর ছাত্রছাত্রীরা হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, নার্সিং হোম এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা

JENPAS UG 2026 পরীক্ষায় আবেদন করার জন্য প্রার্থীদের নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে—

  • প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক (১০+২) বা সমতুল্য পরীক্ষা পাস করতে হবে।
  • পরীক্ষার বিষয় অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংরেজি হতে হবে।
  • ন্যূনতম ৪৫% নম্বর প্রয়োজন।
  • সংরক্ষিত শ্রেণির (SC/ST/OBC) প্রার্থীদের জন্য ন্যূনতম ৪০% নম্বর যথেষ্ট।

পরীক্ষার প্যাটার্ন – JENPAS UG 2026

পেপার – ১:
যারা B.Sc. Nursing, BPT, BMLT, B.Sc. OTT, B.Sc. CCT, B.Sc. PA কোর্সে ভর্তি হতে চান, তাদের জন্য Paper-I বাধ্যতামূলক। পরীক্ষার প্যাটার্ন নিম্নরূপ—

বিষয়ক্যাটাগরি ১ (প্রতিটি ১ নম্বর)ক্যাটাগরি ২ (প্রতিটি ২ নম্বর)মোট প্রশ্নমোট নম্বর
পদার্থবিদ্যা (Physics)১৫২০২৫
রসায়ন (Chemistry)১৫২০২৫
জীববিদ্যা (Biology)১৫২০২৫
ইংরেজি (English)২০২০২০
লজিক্যাল রিজনিং (Logical Reasoning)২০২০২০
মোট৮৫১৫১০০১১৫

পেপার – ২:
যারা BHA (Hospital Administration) কোর্সে ভর্তি হবেন, তাদের জন্য Paper-II দেওয়া বাধ্যতামূলক। পরীক্ষার প্যাটার্ন হলো—

বিষয়ক্যাটাগরি ১ (প্রতিটি ১ নম্বর)ক্যাটাগরি ২ (প্রতিটি ২ নম্বর)মোট প্রশ্নমোট নম্বর
ভৌত বিজ্ঞান (Physical Science)২৫১০৩৫৪৫
গণিত (Mathematics)১০১৫২০
সাধারণ জ্ঞান (GK)১০১৫২০
ইংরেজি (English)১৫১৫১৫
লজিক্যাল রিজনিং (Logical Reasoning)১৫১৫১৫
মোট৭৫২০১০০১১৫

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু: ২৪ মার্চ ২০২৬।
  • আবেদন শেষ: এপ্রিল ২০২৬।
  • পরীক্ষার তারিখ: ৭ জুন ২০২৬।
  • অ্যাডমিট কার্ড: জুনের প্রথম সপ্তাহ।

অন্যান্য পরীক্ষার তারিখ

ANM GNM JENPAS ছাড়া ওই একই বিজ্ঞপ্তিতে আরও বেশ কিছু পরীক্ষার কথাও ঘোষণা করা হয়েছে। যেমন,

Name of ExaminationFor Admission toDate of ExaminationRegistration starts on
WBJEE-2026Engineering & Technology, Pharmacy, Architechture Course24-05-202610-03-2026
JELET-20263rd Semester in 4-Year Degree Courses in Engineering & Technology/Pharmacy under Lateral Entry Scheme13-06-202619-03-2026
JEPBN-2026Post Basic B.Sc Nursing Course07-06-202601-04-2026
JEMScN-2026M.Sc Nursing Course07-06-202601-04-2026
JEMAS(PG)-2026PG Courses in Paramedical & Allied Sciences under WBUHS14-06-202607-04-2026
JECA-2026Master of Computer Application (MCA Course)14-06-202609-04-2026

প্রার্থীরা এখানে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরকারি বিজ্ঞপ্তি (Official Notification) ডাউনলোড করতে পারেন।
দৈনিক চাকরির আপডেট পেতে আমাদের আধিকারিক ওয়েবসাইট দেখুন।

আবেদন করুন: এখানে ক্লিক করুন

---Advertisement---

Related Post

West Bengal SSC Group C and D Syllabus 2026, Exam Pattern and PDF Download

West Bengal SSC Group C and D Syllabus 2026: The West Bengal School Service Commission (WBSSC) has released the WBSSC Group C and D Syllabus 2026, which outlines the important subjects and topics that candidates need to prepare for the 1st State Level Selection Test (SLST) for Non-Teaching Staff. This syllabus helps applicants understand the exam structure and focus on the key areas required for the written examination.

West Bengal PSC Chemist Recruitment 2026: Eligibility, Salary, Last Date 4 April

West Bengal PSC Chemist Recruitment 2026: The West Bengal Public Service Commission has officially released the WBPSC Chemist Recruitment 2026 notification. Under Advertisement No. 27/2024, six Chemist posts ...

Indian Navy Agniveer (SSR) Recruitment 2027 – Qualification, Age Limit, Salary, Selection Procedure and Application Process l ইন্ডিয়ান নেভিতে অগ্নিবীর (SSR) নিয়োগ ২০২৭ – যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন পদ্ধতি ও আবেদন প্রক্রিয়া

ভারতের প্রতিরক্ষা বাহিনীতে কাজ করার স্বপ্ন অনেক তরুণ-তরুণীরই থাকে। সেই স্বপ্ন পূরণের একটি বড় সুযোগ হলো Indian Navy-এর অধীনে প্রকাশিত Indian Navy Agniveer SSR Recruitment 2027। সম্প্রতি প্রকাশিত ...

General Science GK in Bengali for Competitive Exams l Top 50 সাধারণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

বর্তমানে SSC, Railway, RRB NTPC, WBCS, PSC, Banking সহ প্রায় সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় general science GK in Bengali থেকে অনেক প্রশ্ন আসে। তাই পরীক্ষায় সফল হতে হলে general ...

Leave a Comment