Ancient Indian History GK in Bengali 2026 পোস্টটি SSC, Railway, WBCS, UPSC, KP, PSC সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য তৈরি করা হয়েছে। এখানে ভারতের প্রাচীন ইতিহাস প্রশ্নোত্তর, Indian History GK Bengali, Ancient Indian History MCQ, ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ GK সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে।
এই সাজানো History GK Questions and Answers-এর মধ্যে পাল বংশ, সেন বংশ, মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, নালন্দা ও বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, সিন্ধু সভ্যতা, বৌদ্ধ ও জৈন ধর্মসহ প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে পরীক্ষাভিত্তিক প্রশ্নোত্তর দেওয়া হয়েছে।
যারা SSC CGL History GK, Railway Group D History Questions, RRB NTPC History GK, WBCS History Notes Bengali, UPSC Ancient History Preparation এবং অন্যান্য Competitive Exam History GK প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই Indian History MCQ in Bengali একটি গুরুত্বপূর্ণ রিভিশন উপাদান হিসেবে কাজ করবে।
এই Ancient India History Questions and Answers-এ বিগত বছরের প্রশ্নের ধরণ অনুসরণ করে গুরুত্বপূর্ণ তথ্য, One Liner GK, Objective Questions এবং Practice Set যুক্ত করা হয়েছে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে পরীক্ষার্থীরা ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ তথ্য, Ancient India Static GK এবং Government Exam History Preparation আরও শক্তিশালী করতে পারবেন।
Ancient Indian History GK Bengali PDF ও ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সরকারি চাকরির পরীক্ষার আগে দ্রুত প্রস্তুতি ও রিভিশনের জন্য বিশেষভাবে সহায়ক।
সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য
ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম
- পাল রাজা রামপালের সভাকবি কে ছিলেন?
উত্তর: সন্ধ্যাকর নন্দী। - ‘রামচরিত’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: সন্ধ্যাকর নন্দী। - রামপাল কোন বংশের রাজা ছিলেন?
উত্তর: পাল বংশ। - ‘নিদান’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: মাধব। - ‘দায়ভাগ’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: জীমূতবাহন। - ‘অদ্ভুতসাগর’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: বল্লাল সেন। - ‘দানসাগর’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: বল্লাল সেন। - লক্ষ্মণ সেনের সভাকবি কে ছিলেন?
উত্তর: জয়দেব। - কোন বংশের শাসনকালকে বাংলাদেশে সংস্কৃত সাহিত্যের সুবর্ণ যুগ বলা হয়?
উত্তর: সেন বংশের শাসনকাল। - ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর: গোপাল। - দীপঙ্কর শ্রীজ্ঞান কোন মহাবিহারের ছাত্র ছিলেন?
উত্তর: ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়ের। - দীপঙ্কর শ্রীজ্ঞান যখন ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তখন এর অধ্যক্ষ কে ছিলেন?
উত্তর: শীলরক্ষিত। - চন্দ্রগর্ভকে ‘দীপঙ্কর’ উপাধি কে দিয়েছিলেন?
উত্তর: আচার্য শীলরক্ষিত। - লক্ষ্মণ সেনের রাজসভার পঞ্চরত্ন কারা ছিলেন?
উত্তর: শরণ, ধোয়ী, গোবর্ধন, উমাপতিধর ও জয়দেব। - লক্ষ্মণ সেনের ধর্মাধ্যক্ষ বা প্রধান বিচারপতি কে ছিলেন?
উত্তর: হলায়ুধ। - ‘ব্রাহ্মণ-সর্বস্ব’, ‘মীমাংসা-সর্বস্ব’ ও ‘বৈষ্ণব-সর্বস্ব’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: হলায়ুধ। - বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর: ধর্মপাল। - কৌলিন্য প্রথা কে চালু করেছিলেন?
উত্তর: বল্লাল সেন। - সেন রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন?
উত্তর: ব্রাহ্মণ্য ধর্ম। - পাল রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন?
উত্তর: বৌদ্ধ ধর্ম। - প্রাচীন বাংলার একটি প্রধান বন্দরের নাম কী?
উত্তর: তাম্রলিপ্ত বন্দর। - সেন রাজাদের আমলে প্রচলিত মুদ্রার নাম কী ছিল?
উত্তর: পুরাণ ও কপর্দক পুরাণ। - পাল যুগে কোন সাহিত্যের বিকাশ ঘটেছিল?
উত্তর: বৌদ্ধ সাহিত্য ও সংস্কৃত সাহিত্য। - দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বতে কেন গিয়েছিলেন?
উত্তর: বৌদ্ধ ধর্ম প্রচার ও সংস্কারের উদ্দেশ্যে। - বখতিয়ার খলজির আক্রমণে কোন বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছিল?
উত্তর: ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়। - ধর্মপালের অপর নাম কী ছিল?
উত্তর: বিক্রমশীল। - বিক্রমশিলা মহাবিহারে কোন কোন বিষয়ে শিক্ষা দেওয়া হতো?
উত্তর: বৌদ্ধ ধর্মশাস্ত্র, ন্যায়শাস্ত্র, তর্কশাস্ত্র, দর্শন, ব্যাকরণ, জ্যোতিষ ও চিকিৎসাশাস্ত্র। - সোমপুরী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর: ধর্মপাল। - নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর: প্রথম কুমারগুপ্ত। - নালন্দা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কোন পাল রাজা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন?
উত্তর: দেবপাল। - বিখ্যাত আয়ুর্বেদ বিশারদ চক্রপানি দত্ত কোন যুগে জন্মগ্রহণ করেছিলেন?
উত্তর: পাল যুগে। - ‘চিকিৎসা সংগ্রহ’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: চক্রপানি দত্ত। - আয়ুর্বেদ শাস্ত্রের প্রতিষ্ঠাতা কাদের বলা হয়?
উত্তর: চরক ও সুশ্রুত। - ‘দ্রব্যগুণ সংগ্রহ’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: চক্রপানি দত্ত। - পাল যুগের বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী কারা ছিলেন?
উত্তর: ধীমান ও তাঁর পুত্র বীতপাল। - সেন যুগের বিখ্যাত শিল্পী ও স্মৃতিশাস্ত্রজ্ঞ কে ছিলেন?
উত্তর: শূলপাণি। - দক্ষিণ ভারতে প্রথম স্থানীয় স্বায়ত্তশাসনের বৈশিষ্ট্য কোন রাজাদের সময় দেখা যায়?
উত্তর: চোল রাজাদের সময়। - চোলদের প্রধান বন্দর কোনটি ছিল?
উত্তর: কাবেরীপট্টিনম। - ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর কে বলেছেন?
উত্তর: ভিনসেন্ট স্মিথ। - আইহোল প্রশস্তি থেকে কোন তথ্য জানা যায়?
উত্তর: চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন। - ‘রামচরিত মানস’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: তুলসীদাস। - অশোকের শিলালিপি কোন কোন লিপিতে লেখা ছিল?
উত্তর: ব্রাহ্মী, প্রাকৃত ও খরোষ্ঠী লিপিতে। - প্রথম চন্দ্রগুপ্তের মুদ্রায় কার প্রতিকৃতি পাওয়া যায়?
উত্তর: লক্ষ্মী দেবীর। - সাতবাহন রাজাদের মুদ্রায় কোন চিত্র পাওয়া যায়?
উত্তর: জাহাজের চিত্র। - ‘অর্থশাস্ত্র’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: কৌটিল্য। - অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেন?
উত্তর: জেমস প্রিন্সেপ (১৮৩৭ খ্রিস্টাব্দে)। - ‘হর্ষচরিত’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: বানভট্ট। - ‘বিক্রমাঙ্কদেব চরিত’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: বিলহন। - গ্রিক দূত মেগাস্থিনিসের লেখা গ্রন্থের নাম কী?
উত্তর: ইন্ডিকা। - ‘ন্যাচারাল হিস্টোরিয়া’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: প্লিনি। - ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন?
উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। - মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে এসেছিলেন?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে। - ‘ফো-কুয়ো-কিং’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ফা-হিয়েন। - আল বিরুনির লেখা গ্রন্থের নাম কী?
উত্তর: তহকিক-ই-হিন্দ বা কিতাব-উল-হিন্দ। - ‘গৌড়বহ’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: বাক্পতি। - ‘দেওপাড়া প্রশস্তি’ থেকে কার কীর্তি জানা যায়?
উত্তর: রাজা বিজয় সেনের। - ‘কামসূত্র’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: বাতস্যায়ন।
Read More : ভারতীয় জাতীয় আন্দোলন (1885–1928) গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর