---Advertisement---

প্রাইমারি টেট প্র্যাকটিস সেট | Primary TET CDP Practice Set – 03 in Bengali

By Siksakul

Updated on:

---Advertisement---

WB PRIMARY TET PRACTICE SET : প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতির জন্য শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান বা Child Development and Pedagogy (CDP) থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উওর নীচে দেওয়া হলো, যা আপনাদের Upcoming Primary TET পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে।

WB PRIMARY TET PRACTICE SET :

আজকের পোস্টে প্রাইমারি টেট প্র্যাকটিস সেট PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক শিশু বিকাশ ও পেডাগোগী বিষয় থেকে ত্রিশটি প্রশ্ন দেওয়া আছে। এটি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে।

সুতরাং সময় অপচয় না করে প্র্যাকটিসের প্রশ্নগুলি কুজি আকারে দেখে নাও এবং অফলাইনে ভালোভাবে প্র্যাকটিসের জন্য নীচ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

Primary TET CDP Practice Set – 03

1. একজন ছাত্র কতটা শিখেছে তা যাচাই করা যায়  নীচের কোনটি দ্বারা ?

(A) প্রোজেক্ট ওয়ার্ক দ্বারা 
(B) মৌখিক পরীক্ষা দ্বারা
(C) লিখিত পরীক্ষা দ্বারা
(D) সবকটিই

ANSWER
(D) সবকটিই

 

 

2. দশ বছর পর্যন্ত বয়সের ছাত্রদের শিক্ষার্থীদের নীচের কোনটি করা উচিত ?

(A) প্রচুর বাড়ির কাজ দেওয়া উচিত 
(B) বাড়ির কাজ যথাসম্ভব কম দেওয়া উচিত 
(C) এমন বাড়ির কাজ দেওয়া উচিত যা তারা অভিভাবকের সাহায্য নিয়ে করতে পারে 
(D) বাড়িতে শুধু মুখস্থ করার কাজ দেওয়া উচিত

ANSWER
(B) বাড়ির কাজ যথাসম্ভব কম দেওয়া উচিত

 

 

3. সঠিক বক্তব্যটি নির্বাচন করুন –

(A) শিক্ষা হল সমাধানমূলক 
(B) শিক্ষা হল আরোগ্যমূলক 
(C) শিক্ষা সমাধান বা আরোগ্যমূলক
(D) শিক্ষা হল সমাধান ও আরোগ্যমূলক

ANSWER
(D) শিক্ষা হল সমাধান ও আরোগ্যমূলক

 

 

4. যথার্থ শিক্ষাদানের জন্য প্রাথমিক স্তরের ক্লাস কেমন হত্তয়া উচিত ?

(A) বড় হওয়া উচিত 
(B) ছোট হওয়া উচিত 
(C) অত্যাধুনিক সুবিধাযুক্ত হওয়া উচিত 
(D) (A) এবং (B) উভয়ই

ANSWER
(C) অত্যাধুনিক সুবিধাযুক্ত হওয়া উচিত 

 

 

5. ছোটো শিক্ষার্থীদের ক্লাসের হাজিরা নেওয়ার সময় নীচের কোনটি করা উচিত ?

(A) তাদের রোল নম্বর ধরে ডাকা উচিত 
(B) তাদের নাম ও রোল নম্বর উল্লেখ করে ডাকা উচিত 
(C) তাদের নাম ধরে ডাকা উচিত 
(D) নিঃশব্দে হাজিরা নেওয়া উচিত

ANSWER
(C) তাদের নাম ধরে ডাকা উচিত 

 

 

6. শিক্ষণ-পরিকল্পনা প্রস্তুত করার সময় কোন বিষয়টি মনে রেখা উচিত ?

(A) ছাত্রদের সুবিধার কথা ভাবা উচিত
(B) সময়ে সিলেবাস শেষ করার বিষয়টি মনে রাখা উচিত
(C) শিক্ষাদান আকর্ষনীয় করার বিষয়টি মনে রাখা উচিত
(D) সবকটিই

ANSWER
(D) সবকটিই

 

 

7.  শৈশব দশায় শিশুর মূল প্রবৃত্তি কোনটি ? 

(A) জ্ঞানমূলক প্রবৃত্তি
(B) সহজাত প্রবৃত্তি
(C) আবেগপ্রবণ প্রবৃত্তি  
(D) দৃষ্টি আকর্ষণ প্রবৃত্তি

ANSWER
(B) সহজাত প্রবৃত্তি

 

 

8. একজন আদর্শ শিক্ষক হলেন তিনি কেমন হবেন ?

(A) যিনি ছাত্রদের কাছে বন্ধুর মতো 
(B) যিনি ছাত্রদের কাছে অনুকরনীয় 
(C) যিনি গভীর জ্ঞানী 
(D) যাকে ছাত্ররা ভয় পায় 

ANSWER
(B) যিনি ছাত্রদের কাছে অনুকরনীয় 

 

9. আপনার ক্লাসে কোনো একটি ছাত্র ঘুমিয়ে পড়লে, আপনি শিক্ষক বা শিক্ষিকা হিসেবে কি করবেন ?

(A) তাকে কড়া শাস্তি দেবেন 
(B) নিজের শিক্ষাদান পদ্ধতি আরও আকর্ষনীয় করার চেষ্টা করবেন 
(C) তার অভিভাবককে ডেকে পাঠাবেন 
(D) খেলার মাঠে বসে ছাত্রদের পড়াবেন

ANSWER
(B) নিজের শিক্ষাদান পদ্ধতি আরও আকর্ষনীয় করার চেষ্টা করবেন 

 

 

10. প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য শারীরশিক্ষা (Physical Education) উচিত নাকি উচিত নয় ?

(A) থাকা উচিত নয় 
(B) ঐচ্ছিক হওয়া উচিত 
(C) বাধ্যতামূলক হওয়া উচিত 
(D) শুধুমাত্র ছাত্রীদের জন্য ঐচ্ছিক হওয়া উচিত 

ANSWER
(C) বাধ্যতামূলক হওয়া উচিত 

 

 

11. শিশুর বৃদ্ধি ও বিকাশ যে পর্যায়ে অত্যন্ত দ্রুতগতিতে হতে থাকে সেটি কোনটি ?

(A) শৈশব 
(B) বয়ঃসন্ধি 
(C) প্রাক কৈশোর 
(D) পরবর্তী কৈশোর

ANSWER
(A) শৈশব 

 

 

12. নীচের কোটি আবেগজনিত চাহিদা ? 

(A) খাদ্যের চাহিদা 
(B) সামাজিক সম্মানের চাহিদা 
(C) স্বাধীনতার চাহিদা 
(D) স্নেহ ও ভালোবাসার চাহিদা

ANSWER
(D) স্নেহ ও ভালোবাসার চাহিদা

 

 

13. কোনো বিষয় চর্চা ও অভ্যাস না করা হলে তা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, এটি কি ?

(A) চর্চার নীতি 
(B) প্রস্তুত থাকার নীতি 
(C) প্রভাবের নীতি 
(D) সন্তুষ্টির নীতি

ANSWER
(A) চর্চার নীতি 

 

 

14. দিবাস্বপ্ন বলতে বোঝায় কি বোঝায় ?

(A) পুরানো ভালো দিনগুলির স্বপ্ন 
(B) ব্যর্থতা ভুলতে কল্পনার জগতে বিচরণ
(C) দিনের বেলা ঘুম 
(D) পুরানো দিনের স্মৃতি রোমন্থন

ANSWER
(B) ব্যর্থতা ভুলতে কল্পনার জগতে বিচরণ

 

 

15. বিমুর্ত ভাবনা নীচের কোন্ পর্যায়ের একটি বৈশিষ্ট্য ? 

(A) সেমি-মোটর স্টেজ 
(B) ফর্ম্যাল অপারেশনাল স্টেজ 
(C) প্রি-অপারেশনাল স্টেজ
(D) কংক্রিট অপারেশনাল স্টেজ

ANSWER
(B) ফর্ম্যাল অপারেশনাল স্টেজ 

 

 

16. একটি শিশু প্রথম পারিপার্শ্বিকের প্রতি সাড়া দেয় শরীরের কোন অঙ্গের মাধ্যমে ?

(A) মাথা ও ঘাড়ের নড়াচড়ার মাধ্যমে 
(B) পা ও পায়ের পাতার নড়াচড়ার মাধ্যমে 
(C) হাত ও হাতের আঙুলের নড়াচড়ার মাধ্যমে 
(D) এগুলির কোনোটিই নয়

ANSWER
(A) মাথা ও ঘাড়ের নড়াচড়ার মাধ্যমে 

 

 

17. বৃদ্ধি নিয়ন্ত্রিত হয় নীচের কোনটি দ্বারা ?

(A) বংশানুক্রমের দ্বারা
(B) খাদ্যের দ্বারা 
(C) পরিবেশের দ্বারা 
(D) সবকটির দ্বারা 

ANSWER
(D) সবকটির দ্বারা 

 

 

18. ‘বিকাশ’ বলতে বোঝায় কি বোঝায় ?

(A) পরিমানগত পরিবর্তন
(B) গুণগত পরিবর্তন
(C) (A) এবং (B) উভয়ই 
(D) কোনোটিই নয়

ANSWER
(B) গুণগত পরিবর্তন

 

 

19. ‘বংশানুক্রম’ নিয়ন্ত্রিত হয় নীচের কোনটি দ্বারা ?

(A) জিনের দ্বারা 
(B) এন্ডোক্রাইন গ্রন্থি দ্বারা
(C) রক্তের গ্রুপ দ্বারা 
(D) ক্রোমোজোম দ্বারা

ANSWER
(A) জিনের দ্বারা 

 

20. শিশুর নৈতিক বিকাশ ও নীতিবোধ দেখা যায় কোন স্তরে ?

(A) কৈশোরে 
(B) শৈশবে 
(C) পরবর্তী কৈশোরে 
(D) বয়ঃসন্ধিতে

ANSWER
(D) বয়ঃসন্ধিতে

 

 

21. বয়ঃসন্ধিতে বিভিন্ন আবেগজনিত সমস্যার মূল কারণ নীচের কোনটি ?

(A) পিতামাতার ধমক
(B) আবেগের বৃদ্ধি
(C) বন্ধুদের মধ্যে দ্বন্দ্ব
(D) যৌন চেতনার বিকাশ

ANSWER
(D) যৌন চেতনার বিকাশ

 

 

22. প্রশিক্ষণ ও শিক্ষা হলো কি ধরনের প্রক্রিয়া ?

(A) স্বাভাবিক সামাজিকীকরণের প্রক্রিয়া 
(B) পরিকল্পিত সামাজিকীকরণের প্রক্রিয়া 
(C) ইতিবাচক সামাজিকীকরণের প্রক্রিয়া
(D) নেতিবাচক সামাজিকীকরণের প্রক্রিয়া 

ANSWER
(B) পরিকল্পিত সামাজিকীকরণের প্রক্রিয়া 

 

 

23. পরবর্তী শৈশব হলো _________ বয়স পর্যন্ত ?

(A) 3 থেকে 5 বছর
(B) 9 থেকে 12 বছর
(C) 10 থেকে 12 বছর
(D) 9 থেকে 10 বছর

ANSWER
(B) 9 থেকে 12 বছর

 

 

24. নীচের কোনটি শৈশবের একটি বৈশিষ্ট্য ?

(A) বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা
(B) বিমুর্ত ভাবনা 
(C) বন্ধুদের প্রতি দায়বদ্ধতা 
(D) পারিপার্শ্বিকের বোধ 

ANSWER
(A) বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা

 

 

25. যোগাযোগ; ভাষা এবং সাক্ষরতার সর্বোত্তম মাধ্যম নীচের কোনটি ?

(A) পর্যবেক্ষণ, শ্রবণ এবং অনুকরণ 
(B) শুধুমাত্র পর্যবেক্ষণ
(C) শুধুমাত্র শ্রবণ 
(D) শুধুমাত্র অনুকরণ

ANSWER
(A) পর্যবেক্ষণ, শ্রবণ এবং অনুকরণ 

 

26. “ইন্টেলিজেন্ট টেস্ট” এর কাজ কি ?

(A) ক্লাসে ছাত্রদের প্রচারভেদ করতে সাহায্য করে 
(B) ক্লাসের সহজাত প্রতিভাসম্পন্ন এবং পিছিয়ে পড়া ছাত্রদের খুঁজে পেতে সাহায্য করে 
(C) শিক্ষণের ক্ষেত্রে সমস্যাগ্রস্ত ছাত্রদের খুঁজে বের করতে সাহায্য করে 
(D) সবকটিই

ANSWER
(D) সবকটিই

 

 

27. “টু-ফ্যাক্টর থিওরি অব ইন্টেলিজেন্স” এর প্রবক্তা কে ?

(A) বিনেট 
(B) স্পিয়ারম্যান 
(C) থর্নডাইক 
(D) থার্স্টোন

ANSWER
(B) স্পিয়ারম্যান 

 

 

28. শিক্ষণতত্ত্বে “অ্যানিম্যাল ইন্টেলিজেন্সকে” স্থান দিয়েছিলেন কে ?

(A) থর্নডাইক
(B) প্যাভলভ
(C) স্কিনার 
(D) পিয়াজে 

ANSWER
(A) থর্নডাইক

 

 

29. “অবজেক্টিভ টাইপটেস্ট” এর এরূপ নামকরণের কারণ কি ? 

(A) এতে কতকগুলি অবজেক্টিভ-এর পরিমাপ করা সম্ভব
(B) এর প্রতিটি বিষয় অসংখ্য অবজেক্টিভ-এর পরিমাপ করে 
(C) এক্ষেত্রে অবজেক্টিভ স্কোরিং সম্ভব 
(D) এক্ষেত্রে স্কোর করা সহজ 

ANSWER
(C) এক্ষেত্রে অবজেক্টিভ স্কোরিং সম্ভব 

 

 

30. ধারাবাহিক সার্বিক মূল্যায়নে “ফরম্যাটিভ অ্যাসেসমেন্টের” পরিমাণ কত ?

(A) 40% 
(B) 60% 
(C) 70%
(D) 50%

ANSWER
(A) 40% 

 

---Advertisement---

Related Post

🧠 Child Development and Pedagogy MCQ Set 25 l Primary TET CDP Practice Set 25 l শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা প্রশ্নোত্তর

Child Development and Pedagogy MCQ Set 25: শিক্ষার মূল ভিত্তি হল শিশুদের সঠিক মানসিক ও সামাজিক বিকাশ। শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব এমন দুটি ক্ষেত্র যা এই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ...

D.El.Ed Child Study Exam Preparation: Complete Set of Important Short Questions (2-Mark Based) l D.El.Ed. 2024-26 শিশু অধ্যয়ন: গুরুত্বপূর্ণ ২ নম্বর প্রশ্নোত্তর

D.El.Ed Child Study Exam Preparation: প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকপ্রার্থী যারা D.El.Ed 2024-26 কোর্সে ভর্তি হয়েছেন, তাদের জন্য শিশু অধ্যয়ন (Child Study) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি ...

D.El.Ed Child Studies MCQ Part 01 | 100+ Important 1st Year Questions for Exam Preparation

Preparing for D.El.Ed 1st Year can be easier if you have the right study material. That’s why we bring you a complete guide on D.El.Ed Child Studies MCQ ...

TET CTET Preparation in Bengali l Part-2 CC-03 Suggestive Q&A | প্রাথমিক ও উচ্চ প্রাথমিক TET প্রশ্নোত্তর

TET CTET Preparation in Bengali: বাংলায় TET ও CTET পরীক্ষার প্রস্তুতি এখন আরও সহজ! 🎯 যারা প্রাথমিক TET প্রশ্নোত্তর, উচ্চ প্রাথমিক TET প্রস্তুতি, কিংবা WBTET প্রশ্নোত্তর বাংলা খুঁজছেন, ...

0 thoughts on “প্রাইমারি টেট প্র্যাকটিস সেট | Primary TET CDP Practice Set – 03 in Bengali”

  1. Sir, এইভাবে প্রত্যেক দিন প্রাকটিস সেট গুলো দিন envs, cdp, english
    Thank you sir

    Reply

Leave a Comment