---Advertisement---

প্রাইমারি টেট শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তর | Primary TET CDP Practice Set – 07

By Siksakul

Updated on:

---Advertisement---

WB PRIMARY TET PRACTICE SET : সুপ্রিয় ছাত্র-ছাত্রী আপনাদের Primary TET পরীক্ষার প্রস্তুতির জন্য Child Development and Pedagogy (CDP) প্রাইমারি টেট শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শেয়ার করা হচ্ছে এই primary tet mcq গুলো আপনাদের প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে। আপনারা যদি Primary tet Questions and Answers in Bengali / WB TET Practice Set Pdf ডাউনলোড করতে চান তাহলে নীচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন।

 

WB Primary TET CDP Practice Set Pdf Free Download :

প্রাইমারি টেট ২০২৩ পরীক্ষার Child Development and Pedagogy (CDP) একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য WB Primary TET CDP Practice Set নীচে দেওয়া হলো। এই TET CDP Practice Set এ ৩০টি প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, আমরা আশাবাদী এই Child Development and Pedagogy আপনাদের WB Primary TET Exam 2023 এর প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে।

প্রাইমারি টেট শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তর | WB TET CDP PRACTICE SET – 07

1. মনোবিশ্লেষণ পদ্ধতির কৌশলসমূহ হল — 
(A) সম্মোহনী
(B) শব্দ অনুষঙ্গ
(C) স্বপ্ন বিশ্লেষণ
(D) সবকয়টি
ANSWER

(D) সবকয়টি

2. নীচের শিক্ষা মনোবিজ্ঞানের কোন বিষয়ের উপর এবিংহ পরীক্ষানিরীক্ষা করেন ? 
(A) শিখন সঞ্চালন
(B) স্মৃতি
(C) প্রত্যক্ষণ
(D) মনোযোগ
ANSWER

(B) স্মৃতি

3. সমীরকে শিক্ষক ব্যাকরণ বোঝাছেন শিক্ষককে তখন ব্যাকরণের ন্যায় সমীরকেও বুঝতে হবে— বাক্যটিতে কি বলা হয়েছে? 
(A) ব্যাকরণ জানার জন্য সমীরকে জানতে হবে
(B) ব্যাকরণের মতো শিক্ষক সমীরকেও জানবেন
(C) সমীরকে সঠিকভাবে ব্যাকরণ পড়াতে হলে সমীরকেও জানতে হবে
(D) ব্যাকরণের সাথে সমীরকে বুঝলে শিক্ষক সমৃদ্ধ হবেন
ANSWER

(C) সমীরকে সঠিকভাবে ব্যাকরণ পড়াতে হলে সমীরকেও জানতে হবে

4. শিখনের মূল দুটি উপাদান হল – 
(A) বিকাশ ও পরিণমন
(B) বিকাশ ও বৃদ্ধি
(C) পরিণমন ও উদগম
(D) বৃদ্ধি ও উদগমন
ANSWER

(B) বিকাশ ও বৃদ্ধি

5. বিকাশের নীতি কোনটি ? 
(A) পরিবেশ এবং বংশগতির মিথস্ক্রিয়ার ফলে বিকাশ ঘটে থাকে
(B) বিকাশ ধারাবাহিকতা মেনে চলে এবং উপর দিকে অর্থাৎ মস্তিষ্কে শুরু হয়ে নীচের দিকে ঘটে
(C) বিকাশ পরিধির দিকে অগ্রসর হয় কেন্দ্র থেকে
(D) উপরের সবকয়টি
ANSWER

(D) উপরের সবকয়টি

6. পরবর্তী বাল্যকাল বা উত্তর বাল্যকাল কোন বয়সকে বোঝায় ? 
(A) 3 – 5 বছর
(B) 6 – 11 বছর
(C) 8 – 12 বছর
(D) 4 – 9 বছর
ANSWER

(B) 6 – 11 বছর

7. নীচের কোন সময় থেকে চলনমূলক দক্ষতা তৈরি হয়ে যায় ? 
(A) জন্মকালীন
(B) উত্তর বাল্যকাল
(C) প্রথম বাল্যকাল
(D) বয়ঃসন্ধিক্ষণ
ANSWER

(C) প্রথম বাল্যকাল

8. মস্তিষ্কের 90% গঠন সম্পূর্ণ হয়ে যায় কোন বয়সের মধ্যে ? 
(A) 6 বছরের মধ্যে
(B) 2 বছরের মধ্যে
(C) 3 বছরের মধ্যে
(D) 4 বছরের মধ্যে
ANSWER

(A) 6 বছরের মধ্যে

9. বালকের থেকে দৈহিক বিকাশে বালিকারা কয় বৎসর এগিয়ে? 
(A) 1 বছর
(B) 2 বছর
(C) 3 বছর
(D) 4 বছর
ANSWER

(B) 2 বছর

10. কোন স্তরে স্থায়ী দাঁত তৈরী হয় ? 
(A) শৈশব
(B) প্রথম বাল্যকাল
(C) পরবর্তী বাল্যকাল
(D) কৈশোর
ANSWER

(C) পরবর্তী বাল্যকাল

11. প্রাথমিক শিশুদের ছোট ছড়া কিভাবে মনে রাখতে বলা উচিত? 
(A) ছন্দের আকারে
(B) বাড়ির কাজ দিয়ে
(C) ভাল খেলনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে
(D) ভয় দেখিয়ে
ANSWER

(A) ছন্দের আকারে

12. সামাজিকীকরণের মৌলিক শর্তটি কি ? 
(A) সামাজিক ক্রিয়াকর্মের সফলতার অভিজ্ঞতা অর্জন
(B) বয়সনির্বিশেষে সবার সাথে মেলামেশার সুযোগ
(C) যোগাযোগ ব্যবস্থা এমন হবে যার দ্বারা একে অপরের বোঝা পড়া সম্ভব
(D) সবগুলি
ANSWER

(D) সবগুলি

13. নিম্নের কোনটি শিক্ষার পক্ষে হিতকর প্রক্ষোভ নয় ? 
(A) মানসিক চাপ
(B) বেশি উচ্চাকাঙ্খা
(C) ঈর্ষা
(D) উদ্বেগ
ANSWER

(C) ঈর্ষা

14. শৈশব ও বাল্যকালের ত্রুটি মূল আবেগ হল — 
(A) ভালোবাসা ও ভয়
(B) ক্রোধ ও ভয়
(C) ভালোবাসা ও ক্রোধ
(D) ক্রোধ ও ঘৃণা
ANSWER

(A) ভালোবাসা ও ভয়

15. বয়স্ক ও শিশুদের ভেতর আবেগের মৌলিক পার্থক্য কোনটি ? 
(A) আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা বয়স্কদের অধিক
(B) শিশুদের আবেগের গভীরতা অল্প
(C) শিশুদের আবেগের স্থায়িত্ব অল্প
(D) উপরের সবকয়টি
ANSWER

(D) উপরের সবকয়টি

16. বিকাশমূলক কর্মসূচী মূলত –
(A) সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের ফল
(B) দৈহিক পরিণমনের ফল
(C) নিজস্ব মূল্যবোধ ও উচ্চাকাঙ্খার ফল
(D) সবগুলি ঠিক
ANSWER

(D) সবগুলি ঠিক

17. নীচের কোনটি বিকাশমূলক কর্মসূচীর সহায়ক ? 
(A) শিখনে প্রেষণার অভাব
(B) উচ্চবুদ্ধিহীন সম্পন্ন শিশু
(C) মানসিক দিক থেকে পশ্চাদগামী শিশু
(D) উচ্চবুদ্ধি সম্পন্ন শিশু
ANSWER

(D) উচ্চবুদ্ধি সম্পন্ন শিশু

18. প্রাপ্তবয়স্কদের থেকে শিশু নীচের কোন বিষয়ে এগিয়ে থাকে ? 
(A) কল্পনাশক্তি
(B) বুদ্ধিশক্তি
(C) অভিজ্ঞতাশক্তি
(D) অনুকরণের শক্তি
ANSWER

(A) কল্পনাশক্তি

19. নীচের কোনটি শিশুর আত্ম উপলব্ধিতে সাহায্য করে ? 
(A) অর্জনযোগ্য লক্ষ্য স্থাপন
(B) শিশুর উত্তম স্বাস্থ্য
(C) নিজের সম্পর্কে সঠিক ধারণা
(D) সবগুলি
ANSWER

(D) সবগুলি

20. সামাজিক গ্যাং এর প্রভাব স্পষ্ট হয় বিকাশের কোন স্তরে ? 
(A) পরবর্তী বাল্যকাল
(B) বয়সন্ধিক্ষণ
(C) প্রথম বাল্যকাল
(D) মধ্যস্তর
ANSWER

(A) পরবর্তী বাল্যকাল

21. প্রাথমিকভাবে ধারণার বিকাশ কিসের অন্তর্গত বিষয় ? 
(A) শারীরিক বিকাশ
(B) বৌদ্ধিক বিকাশ
(C) আবেগের বিকাশ
(D) সামাজিক বিকাশ
ANSWER

(B) বৌদ্ধিক বিকাশ

22. নিম্নের কাকে একজন সৃজনশীল শিক্ষার্থী বলা যায় ? 
(A) খুবই বুদ্ধিমান
(B) চিত্রাঙ্কনে অত্যন্ত প্রতিভাবান
(C) পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল করতে সক্ষম
(D) নানা ধরনের বিষয় নিয়ে ভাবতে ও সমস্যা সমাধান করতে দক্ষ
ANSWER

(D) নানা ধরনের বিষয় নিয়ে ভাবতে ও সমস্যা সমাধান করতে দক্ষ

23. প্রত্যেক শিক্ষার্থীই আলাদা বলতে কি বোঝায় ? 
(A) দক্ষতা, আগ্রহ এবং প্রতিভার বিচারে যে কোনো দুজন শিক্ষার্থী আলাদা
(B) শিক্ষার্থীদের প্রত্যেকের জন্য কোন নির্দিষ্ট পাঠ্যসূচী প্রদান সম্ভব নয় বলে
(C) সকল শিক্ষার্থীর জন্য প্রযুক্ত কোন লক্ষ্য বা গুণ নেই বলে
(D) একসাথে অনেক শিক্ষার্থীর দক্ষতার উন্নয়ন সম্ভব নয় বলে
ANSWER

(A) দক্ষতা, আগ্রহ এবং প্রতিভার বিচারে যে কোনো দুজন শিক্ষার্থী আলাদা

24. নির্মিতিবাদ হল একটি নীতি যা – 
(A) নকল-এর ব্যাপারে দৃষ্টি দেয়
(B) জগৎ সম্বন্ধে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গী গড়ে তোলার জন্য শিক্ষার্থীর ভূমিকার উপরে গুরুত্ব আরোপ করে
(C) তথ্য মনে রাখা ও মনে আনার পরীক্ষার উপরে গুরুত্ব দেয়
(D) শিক্ষকের কঠিন ভূমিকার উপর জোর দেয়
ANSWER

(B) জগৎ সম্বন্ধে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গী গড়ে তোলার জন্য শিক্ষার্থীর ভূমিকার উপরে গুরুত্ব আরোপ করে

25. শিক্ষার্থীরা একে অপরের থেকে আলাদা –
(A) বৃদ্ধি ও বিকাশের দিক থেকে
(B) বিকাশের হারের দিক থেকে
(C) বিকাশের সাধারণ ক্ষমতা অনুযায়ী
(D) বিকাশের ক্রম অনুযায়ী
ANSWER

(B) বিকাশের হারের দিক থেকে

26. শিক্ষার্থীদের শিখনের শূন্যস্থানগুলি চিহ্নিতকরণের পরের দায়িত্ব—  
(A) উপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া
(B) অনবরত নিবিড় অনুশীলন
(C) সকল পাঠের পুনরায় পাঠ
(D) শূন্যস্থান চিহ্নিতকরণে প্রাপ্ত তথ্য শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জ্ঞাত করা
ANSWER

(A) উপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া

27. শিক্ষার্থীরা যেটি শিখেছে সেটিকে মনে বা স্মরণ করতে শিক্ষার্থীদের সাহায্য করা গুরুত্বপূর্ণ, কারণ — 
(A) শ্রেণীকক্ষে নির্দেশদানের জন্য সুবিধাজনক শুরু এটাই
(B) পূর্বের জ্ঞাত কোনো বিষয়ে নতুন তথ্যের সংযুক্তি শিক্ষাকে এগিয়ে নিয়ে যায়
(C) পূর্বের পাঠ ঝালানোর সবথেকে ভালো পদ্ধতি এটিই
(D) শিক্ষাকে দৃঢ়তা দিতে শিক্ষার্থীদের স্মৃতিশক্তি বাড়ানো উচিত
ANSWER

(B) পূর্বের জ্ঞাত কোনো বিষয়ে নতুন তথ্যের সংযুক্তি শিক্ষাকে এগিয়ে নিয়ে যায়

28. সৃজনধর্মী উত্তর দেওয়ার জন্য কিসের দরকার ? 
(A) বিষয়মুক্ত প্রশ্ন
(B) সরাসরি পাঠদান ও সরাসরি প্রশ্ন করা
(C) সীমামুক্ত প্রশ্ন
(D) খুব শৃঙ্খলাপরায়ণ শ্রেণীকক্ষ
ANSWER

(D) খুব শৃঙ্খলাপরায়ণ শ্রেণীকক্ষ

29. বিকাশের প্রথম স্তরে পিয়াজের মতে একজন শিশু সেরা শিক্ষালাভ করে — 
(A) ইন্দ্রিয়ের ব্যবহার দ্বারা
(B) অক্রিয় শব্দ বোঝার দ্বারা
(C) বিমূর্ত পদ্ধতিতে চিন্তার দ্বারা
(D) ভাষা সম্পর্কে নতুন অর্জিত জ্ঞান প্রয়োগের দ্বারা
ANSWER

(A) ইন্দ্রিয়ের ব্যবহার দ্বারা

30. বহুভাষিক চরিত্রের ভারতীয় সমাজ — 
(A) পাঠ ও পাঠদান পদ্ধতির বিষয়ে বাধার মতো
(B) বিদ্যালয় জীবনের সমৃদ্ধির উপকরণ
(C) শিক্ষার্থীদের শিক্ষা পেতে উদ্বুদ্ধ করার জন্য শিক্ষকের পটুত্বকে চ্যালেঞ্জ করে
(D) ছাত্রছাত্রীদের বিদ্যালয় জীবন জটিল করে তোলে
ANSWER

(B) বিদ্যালয় জীবনের সমৃদ্ধির উপকরণ

 

Wb Primary TET Mock Test In Bengali With Answers :

সুপ্রিয় ছাত্র-ছাত্রীরা আমাদের ওয়েব পোর্টালে প্রতিনিয়ত WB Primary TET Mock Test In Bengali With Answers আপলোড করা হয়ে। আপনারা Primary TET Model Questions Paper With Answer Key নিজেদের মতো করে Practice করতে পারেন। এই Primary TET Mock Test In Bengali প্রশ্ন উত্তরগুলো আপনাদের প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে।

 

---Advertisement---

Related Post

🧠 Child Development and Pedagogy MCQ Set 25 l Primary TET CDP Practice Set 25 l শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা প্রশ্নোত্তর

Child Development and Pedagogy MCQ Set 25: শিক্ষার মূল ভিত্তি হল শিশুদের সঠিক মানসিক ও সামাজিক বিকাশ। শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব এমন দুটি ক্ষেত্র যা এই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ...

D.El.Ed Child Study Exam Preparation: Complete Set of Important Short Questions (2-Mark Based) l D.El.Ed. 2024-26 শিশু অধ্যয়ন: গুরুত্বপূর্ণ ২ নম্বর প্রশ্নোত্তর

D.El.Ed Child Study Exam Preparation: প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকপ্রার্থী যারা D.El.Ed 2024-26 কোর্সে ভর্তি হয়েছেন, তাদের জন্য শিশু অধ্যয়ন (Child Study) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি ...

D.El.Ed Child Studies MCQ Part 01 | 100+ Important 1st Year Questions for Exam Preparation

Preparing for D.El.Ed 1st Year can be easier if you have the right study material. That’s why we bring you a complete guide on D.El.Ed Child Studies MCQ ...

TET CTET Preparation in Bengali l Part-2 CC-03 Suggestive Q&A | প্রাথমিক ও উচ্চ প্রাথমিক TET প্রশ্নোত্তর

TET CTET Preparation in Bengali: বাংলায় TET ও CTET পরীক্ষার প্রস্তুতি এখন আরও সহজ! 🎯 যারা প্রাথমিক TET প্রশ্নোত্তর, উচ্চ প্রাথমিক TET প্রস্তুতি, কিংবা WBTET প্রশ্নোত্তর বাংলা খুঁজছেন, ...

Leave a Comment