WBCS History Question And Answer Part 04: আপনি কি WBCS পরীক্ষার জন্য সঠিকভাবে প্রস্তুতি নিচ্ছেন? ইতিহাস (History) এমন একটি বিষয় যা প্রিলিমস থেকে মেইনস পর্যন্ত সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই আমরা নিয়ে এসেছি WBCS History Question And Answer এবং WBCS ইতিহাস প্রশ্নোত্তর সংগ্রহ, যেখানে রয়েছে পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ WBCS History MCQ, WBCS History GK এবং বিস্তারিত প্রস্তুতির জন্য WBCS History PDF Download সুবিধা। এখানে আপনি পাবেন পূর্ববর্তী বছরের WBCS History Question Paper, WBCS History Previous Year Questions, এবং প্র্যাকটিসের জন্য WBCS History Practice Set, WBCS History Mock Test ও WBCS History Model Question Answer।
বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষভাবে তৈরি WBCS ইতিহাস MCQ, WBCS ইতিহাস জিকে, WBCS History Notes in Bengali, এবং সহজ রিভিশনের জন্য WBCS History Short Notes, WBCS History Capsule PDF ও WBCS History One Liner। পাশাপাশি আপনি পাবেন WBCS History Book PDF, History GK in Bengali, History GK PDF Download, History MCQ in Bengali, এবং পরীক্ষার আগে দ্রুত প্রস্তুতির জন্য WBCS History Quiz in Bengali।
Table of Contents
এখনই ডাউনলোড করুন Download History GK In Bengali PDF এবং শুরু করুন আপনার WBCS History Preparation যাত্রা!
WBCS History Question And Answer Part 04 l Download History Gk In Bengali PDF
৩০১. তেভাগা আন্দোলনের দুজন নেতার নাম করো?
উত্তর: গুরুদাস তালুকদার ও চারু মজুমদার।
৩০২. তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত একজন মহিলা নেত্রীর নাম লেখো।
উত্তর:বিমলা মন্ডল
৩০৩. তেলেঙ্গানা বিদ্রোহের দুজন নেতার নাম করো?
উত্তর: রবি রেড্ডি ও ইয়েলো রেড্ডি।
৩০৪. তেলেঙ্গানা বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তর: রবি রেড্ডি
৩০৫. ত্তর বছর গ্রন্থের লেখক কে?
উত্তর: বিপিনচন্দ্র পাল
৩০৬. দক্ষিণ ভারতের কোন সমাজ সংস্কারক ‘মহাত্মা’ উপাধি লাভ করেন ?
উত্তর: জ্যোতিবা ফুলে
৩০৭. দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়?
উত্তর:বীরসালিঙ্গন পান্তুলু
৩০৮. দক্ষি- পশ্চিম সীমান্ত আইন গঠিত হয়-
উত্তর:1834 খ্রিস্টাব্দে
৩০৯. দলন শব্দটির অর্থ কী?
উত্তর:বলপূর্বক দমন করা।
৩১০. দলিত কথাটির উৎপত্তি কোন্ শব্দ থেকে হয়েছে?
উত্তর: দলন শব্দ থেকে হয়েছে।
৩১১. দাদন কথার অর্থ হল
উত্তর:অগ্রিম অর্থ প্রদান
৩১২. দিকদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন
উত্তর: জন ক্লার্ক মার্শম্যান
৩১৩. দিকদর্শন সমাচার দর্পণ পত্রিকা দুটির প্রথম প্রকাশ করা হয় কবে?
উত্তর:1818 খ্রিষ্টাব্দে
৩১৪. দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তর: মার্শম্যান
৩১৫. দীপালি সংঘ প্রতিষ্ঠা কে করেছিলেন?
উত্তর: লীলা নাগ (রায়)
৩১৬. দুদুমিঞা কে ছিলেন ?
উত্তর: ফরাজি আন্দোলনের নেতা
৩১৭. দুদুমিঞার মৃত্যুর পর কে ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন ?
উত্তর: নোয়ামিঞা।
৩১৮. দেওয়ান চমনলাল কে ছিলেন ?
উত্তর: AITUC-র প্রথম সাধারণ সম্পাদক।
৩১৯. দেবী চৌধুরানির নাম কোন্ বিদ্রোহের সঙ্গে যুক্ত ?
উত্তর: সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সঙ্গে।
৩২০. কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজক ছিলেন –
উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
৩২১. দ্বিতীয় গোলটেবিল এ ভারতের একমাত্র মহিলা প্রতিনিধি হিসেবে কে যোগদান করেন?
উত্তর:সরোজিনী নাইডু
৩২২. দ্বিভাষিক দেবদাস চলচ্চিত্রটির পরিচালক কে ?
উত্তর: প্রমোথেশ বড়ুয়া
৩২৩. দ্য স্পার্ক অফ রেভোলিউশন (The Spark of Revolution) গ্রন্থটি কার লেখা?
উত্তর: বিপ্লবী অরুণচন্দ্র গুহ-র
৩২৪. ধরতি আবা কাকে বলা হত?
উত্তর: বিরসা মুন্ডাকে, কথাটির অর্থ পৃথিবীর পালক বা পিতা
৩২৫. ধরসানা লবণগোলা সত্যাগ্রহে কে নেতৃত্ব দেন ?
উত্তর: সরোজিনী নাইডু।
৩২৬. ধানবাদ মাইনিং কলেজ কবে স্থাপিত হয় ?
উত্তর: 1926 খ্রিস্টাব্দে
৩২৭. নওজোয়ানের ভারতসভার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর: ভগৎ সিং।
৩২৮. নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয় কবে?
উত্তর: বিশ শতকের 1960 এর দশকে
৩২৯. নতুন সামাজিক ইতিহাসে কাদের কথা বলা হয়েছে ?
উত্তর: সাধারণ মানুষদের
৩৩০. নববিধানউত্তর:এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: কেশবচন্দ্র সেন(1880 খ্রীষ্টাব্দে)
৩৩১. নব্য বেদান্তের স্রষ্টা ছিলেন?
উত্তর: স্বামী বিবেকানন্দ
৩৩২. নব্যবঙ্গ চিত্রকলার জনক নামে কে পরিচিত ?
উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর
৩৩৩. নমঃশূদ্র সম্প্রদায়ের সংগঠনের নাম কী ছিল?
উত্তর:মতুয়া মহাসংঘ।
৩৩৪. নমঃশূদ্ররা পূর্বে কী নামে পরিচিত ছিলেন?
উত্তর: চন্ডাল
৩৩৫. নাগাল্যান্ডে আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণকারী বিখ্যাত রমণীর নাম কী?
উত্তর: রানি গিদালো বা গুইদালো
৩৩৬. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাস হয়?
উত্তর:1876 খ্রিষ্টাব্দে
৩৩৭. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে বলবত্ করেন?
উত্তর: লর্ড নর্থব্রুক
৩৩৮. নানাসাহেবের প্রকৃত নাম কী ?
উত্তর: গোবিন্দ ধন্দুপথ
৩৩৯. নারী কর্মসমিত কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: উর্মিলা দেবী
৩৪০. নারী সত্যাগ্রহ সমিতি-র সম্পাদক কে ছিলেন?
উত্তর:শান্তি দাশ
৩৪১. নারীমুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়?
উত্তর: বিদ্যাসাগর
৩৪২. নিজ খামারে ধান তোলো এটি কোন আন্দোলনের শ্লোগান ?
উত্তর: তেভাগা
৩৪৩. নীল কমিশন কবে গঠিত হয় ?
উত্তর: 1860 খ্রিস্টাব্দের মার্চ মাসে।
৩৪৪. নীল বিদ্রোহ হয়েছিল
উত্তর:1859-60 খ্রিস্টাব্দে
৩৪৫. নীল বিদ্রোহের একজন নেতা ছিলেন
উত্তর:বিষ্ণুচরণ বিশ্বাস
৩৪৬. নীল বিদ্রোহের একটি কেন্দ্র ছিল
উত্তর:যশোহর
৩৪৭. নীল বিদ্রোহের ছবি ফুটে উঠেছে-
উত্তর:নীলদর্পণ নাটকে
৩৪৮. নীল বিদ্রোহের সময় বড়োলাট ছিলেন
উত্তর:লর্ড ডালহৌসি
৩৪৯. নীল বিদ্রোহের সময় বাংলার ছোটোলাট কে ছিলেন ?
উত্তর: জে.পি. গ্রান্ট।
৩৫০. নীল বিদ্রোহের সূচনা হয়েছিল যাদের মাধ্যমে
উত্তর: দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস
৩৫১. নীলদর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেছিলেন?
উত্তর:মধুসূদন দত্ত।
৩৫২. নীলদর্পণ নাটকটি কার লেখা এবং এটি কবে প্রকাশিত হয়?
উত্তর: দীনবন্ধু মিত্রের,1860 খ্রীষ্টাব্দে।
৩৫৩. নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কার নামে প্রকাশিত হয় ?
উত্তর:রেভারেন্ড জেমস লং
৩৫৪. পঞ্চম আইন পাস হয়েছিল
উত্তর:1830 খ্রিস্টাব্দে
৩৫৫. পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন?
উত্তর: সত্যজিৎ রায়
৩৫৬. পরাধীন ভারতের প্রথম ষড়যন্ত্র মামলা কী ?
উত্তর: আলিপুর বোমা মামলা
৩৫৭. পশ্চিম ভারতে দলিত আন্দোলনের পথপ্রদর্শক কে ছিলেন?
উত্তর:জ্যোতিবা ফুলে।
৩৫৮. পাকপ্রণালী গ্রন্থের লেখক কে?
উত্তর: বিপ্রদাস মুখোপাধ্যায়
৩৫৯. পাগলপন্থী আন্দোলনের নেতা ছিলেন
উত্তর:টিপু শাহ
৩৬০. পাবনা জেলার ইতিহাস কে রচনা করেন ?
উত্তর: রাধারমণ সাহা
৩৬১. পাবনার কৃষক বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল
উত্তর:1870 খ্রিস্টাব্দে
৩৬২. পাবনার কৃষক বিদ্রোহ কবে সংঘঠিত হয়েছিল ?
উত্তর: 1873 খ্রিস্টাব্দে
৩৬৩. পাবনার কৃষক বিদ্রোহের মূলনেতা কে ছিলেন ?
উত্তর: ঈশানচন্দ্র রায়।
৩৬৪. পাবনার কৃষক বিদ্রোহের সময় কে বিদ্রোহী রাজা নামে পরিচিত ছিলেন ?
উত্তর: ঈশানচন্দ্র রায় -কে ।
৩৬৫. পি.এম.বাগচি অ্যান্ড কোং কবে স্থাপিত হয় ?
উত্তর: 1883 খ্রিস্টাব্দে
৩৬৬. পুন্নাপ্রাভায়লার আন্দোলনের দুজন নেতা হলেন
উত্তর: কে.সি জর্জ ও টি ভি টমাস।
৩৬৭. পুরুলিয়ার একটি জনপ্রিয় নৃত্যের নাম কর?
উত্তর: ছো নাচ
৩৬৮. পেডলার সার্কুলার কবে গৃহীত হয় ?
উত্তর: 21 অক্টোবর, 1905 খ্রিস্টাব্দে
৩৬৯. প্রথম কবে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ?
উত্তর: 1978, 5 ই জুন
৩৭০. প্রথম কোন বইটি লাইনে টাইপে মুদ্রিত হয়?
উত্তর: এ গ্রামার অব দ্য বেঙ্গাল ল্যাঙ্গুয়েজ
৩৭১. প্রথম বাংলা হরফের নির্মাতা কে ?
উত্তর: চার্লস উইলকিনসন
৩৭২. প্রথম ভারত-সচিব কে ছিলেন ?
উত্তর: লর্ড স্ট্যানলে
৩৭৩. প্রথম মার্জিত বাংলা হরফ কে নির্মাণ করেন ?
উত্তর: পঞ্চানন কর্মকার
৩৭৪. প্রথম স্বীকৃত ভারতীয় ফোটোগ্রাফারের নাম কী?
উত্তর: লীলা দিনদয়াল
৩৭৫. প্রবন্ধ চিন্তামনী থেকে ভারতের কোথাকার ইতিহাস জানা যায়?
উত্তর: গুজরাট
৩৭৬. প্রাচীন ভারতে কাদের পঞ্চম জাতি বলা হত ?
উত্তর: অস্পৃশ্যদের
৩৭৭. প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় কাকে?
উত্তর: ফোর্ট উইলিউম কলেজকে
৩৭৮. প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় কাকে?
উত্তর: ফোর্ট উইলিয়ম কলেজকে
৩৭৯. প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে কবে ইউরোপিয়ান ক্লাব আক্রান্ত হয় ?
উত্তর: 1932 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর
৩৮০. প্রীতিলতা কোন্ অভিযানের নেত্রী ছিলেন ?
উত্তর: পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব অভিযানের নেত্রী
৩৮১. প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা হলেন?
উত্তর: ডেভিড হেয়ার
৩৮২. ফকির অব জঙ্গিরা কাব্য গ্রন্থটি কার লেখা?
উত্তর:ডিরোজিওর
৩৮৩. ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: সুভাষচন্দ্র বসু
৩৮৪. ফরাজি আন্দোলনের একজন নেতা ছিলেন?
উত্তর:দুদুমিঞা
৩৮৫. উদ্বোধন পত্রিকার প্রকাশক হলেন ?
উত্তর: বিবেকানন্দ
৩৮৬. ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন?
উত্তর:হাজি শরিয়তউল্লাহ
৩৮৭. ফরাজি শব্দের অর্থ কি?
উত্তর: ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য।
৩৮৮. ফুলতার কার ছদ্মনাম ?
উত্তর: প্রীতিলতা ওয়াদ্দেদার
৩৮৯. ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয়?
উত্তর: 1800 খ্রিষ্টাব্দে
৩৯০. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?
উত্তর: লর্ড ওয়েলেসলি
৩৯১. ফ্রেসকো কি?
উত্তর: এক ধরণের দেওয়াল চিত্র
৩৯২. ফ্লাউড কমিশন কোন আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত ?
উত্তর: তেভাগা আন্দলোনের
৩৯৩. বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের উল্লেখ আছে সেটি হল?
উত্তর: আনন্দমঠ
৩৯৪. বঙ্গভঙ্গ প্রস্তাবের বিরোধিতা করে কে রাখিবন্ধন উৎসব পালন করেন ?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
৩৯৫. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন বিদেশি মহিলার নাম করো।
উত্তর: ভগিনী নিবেদিতা
৩৯৬. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কে লক্ষ্মী ভাণ্ডার গড়ে তোলেন ?
উত্তর: সরলাদেবী চৌধুরানি
৩৯৭. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সূচনার সময় ভারতের বড়োলাট কে ছিলেন ?
উত্তর: লর্ড কার্জন।
৩৯৮. বঙ্গভঙ্গের দিন ধার্য হয় কবে ?
উত্তর: 16ই অক্টোবর, 1905 খ্রীষ্টাব্দে
৩৯৯. বঙ্গভঙ্গের প্রস্তাব কে ঘোষণা করেন ?
উত্তর: লর্ড কার্জন
৪০০. বঙ্গভঙ্গের বিরোধিতা করে কে রাখিবন্ধন উৎসব পালন করেন ?
উত্তর:রবীন্দ্রনাথ ঠাকুর
আপনি কি বাংলা উক্তি, কবিতা ও গল্প পড়তে ভালোবাসেন, তাহলে এখনি ভিজিট করুন আমাদের “রাতের আলো” ওয়েব সাইট থেকে।
Read More: